সন্ধান২৪.কমঃ ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশী হামলা,দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার’র প্রতিবাদে গত ৮ ডিসেম্বর নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি ও তাদের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন তাৎক্ষনিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এসময় উপস্থিত নেতা-কর্মীরা বর্তমান স্বৈরাচার সরকারের খপ্পড়ে পড়ে বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে বলে অভিযোগ করেন।

এর আগের দিন ৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের রাস্তা ও ডাইভার্সিটি প্লাজায় নিউইয়র্কে স্টেট, মহানগর উত্তর-দক্ষিন বিএনপি ও শ্রমিক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন।
দুইদিনের বিক্ষোভ সমাবেশে অংশ নেয় যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক স্টেট বিএনপি,নিউইয়র্ক মহানগর দক্ষিণ’ নিউইয়র্ক মহানগর উত্তর, স্টেট বিএনপি,যুক্তরাষ্ট্র যুবদল,যুক্তরাষ্ট্র শ্রমিক দল,জাসাসসহ অন্যান্য দল।
কনস্যুলেট অফিসের সামনে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন ও আনোয়ারুল ইসলাম, আজম,স্বাধীনতা রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মিল্টন ভূইয়া প্রমুখ।
দুটি অনুষ্ঠান থেকে উপস্থিত নেতা-কর্মীরা ৯ ডিসেম্বর শুক্রবার অপরাহ্নে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সকলকে যোগদানের আহবান জানান। কর্মসূচি থেকে বাংলাদেশে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার-নির্যাতনের আলোকে স্মারকলিপি প্রদান করা হবে বলেও উল্লেখ করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত বুধবার পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে অতর্কিত হামলা চালিয়েছে। পুলিশ বিএনপির কার্যালয়ে ঢুকে তছনছ করে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে দলের এক কর্মী নিহত হয়েছেন। পুলিশ দিয়ে হামলা,গুলি,গ্রেপ্তার করে গণমানুষের আন্দোলন দমন করা যাবে না। বক্তারা ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সফল করার জন্য সবাইকে আহ্বান জানান।
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিক্ষোভ সমাবেশের আগে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে ৭৩ ও ৭৪ ষ্ট্রীট প্রদক্ষিণ করে।
নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)’র আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য-সচিব বদিউল আলম, উত্তরের আহবায়ক আহবাব চৌধুরী, সদস্য জাফর তালুকদার, স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক নাসিম আহমেদ, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, শহিদুল ইসলাম শিকদার এবং বদরুল হক আজাদ, যুগ্ম সদস্য-সচিব রিয়াজ মাহমুদ, যুক্তরাষ্ট্র যুবদলের ভাইস প্রেসিডেন্ট আবুল কাসেম, সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, সিদ্দিকুর রহমান, এম এ মান্নান, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি জসিমউদ্দিন (ভিপি), যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম শাহীন, মোস্তাক আহমেদ, মোফাজ্জল ভূইয়া, আবুল কালাম, মোস্তফা আহমেদ প্রমূখ।