Monday, April 13, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

ঢাকায় ‘মুজিব কোট’ পরবেন মোদি, তৈরি ১০০টি বিশেষ পোশাক

March 23, 2021
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
132
VIEWS
Share on Facebook

 সন্ধান২৪.কমঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসছেন । সফরকালে তিনি ও তাঁর সঙ্গী উচ্চপদস্থ আধিকারিকরা বাংলাদেশের ঐতিহ্যবাহী ‘মুজিব কোট’ পরিধান করবেন। ভারতের বিখ্যাত খাদি কাপড় দিয়ে এসব মুজিব কোট বানানো হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ উদযাপন করছে বাংলাদেশ।  ২৬ মার্চ তাঁর আসন্ন সফরের আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ১০০টি মুজিব কোট তৈরির অর্ডার দেয়। এই মুজিব কোট বঙ্গবন্ধুর ‘প্রতীকী পোশাক’ হিসেবে খ্যাত। ইতিমধ্যে কেভিআইসি ১০০টি মুজিব কোট সরবরাহ করেছে। বিশেষভাবে নকশা আঁকা মুজিব কোটগুলি উচ্চমানের খাদি কাপড় দিয়ে তৈরি। কালো রঙের মুজিব কোটগুলোতে ছ’টি বোতাম এবং নিচের দিকে সামনে দু’টি পকেট রয়েছে। এছাড়া বুকের বামপাশে একটি পকেট রয়েছে। যেমনটা বঙ্গবন্ধু পরিধান করতেন। কোটগুলোর কভার বানানো হয়েছে পরিবেশবান্ধব খাদি কাপড়েই। এগুলো বহন করা হবে- বিশেষ নকশার প্লাস্টিক-মিশ্রিত হাতে তৈরি কাগজের ব্যাগে।

কেভিআইসি চেয়ারম্যান বলেন, “মুজিব কোট বাংলাদেশে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এটি আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে খাদি কাপড়ে তৈরি মুজিব কোটগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় পরিধান করা হবে। প্রধানমন্ত্রী মোদি খাদি কাপড়ের অন্যতম প্রধান ব্রান্ড অ্যাম্বাসেডর।” সাক্সেনা আরও বলেন, “বাংলাদেশে মুজিব কোট ব্যাপক জনপ্রিয় একটি পোশাক। বয়স্ক প্রজন্মের জন্য এই কোট মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতাদর্শের প্রতীক। এছাড়া তরুণ রাজনীতিকদের মধ্যে এই মুজিব কোটের জনপ্রিয়তা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরকালে তাঁর সফরসঙ্গীদের পরিহিত খাদি মুজিব কোট জেল্লা ছড়াবে।”

 

Related Posts

বাংলাদেশ

রিজার্ভ চুরির মামলা: নিউইয়র্কের আদালতে ১০ এপ্রিল মনসুর জবানবন্দি দেবেন

April 6, 2026
9
বাংলাদেশ

ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর,রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা

March 21, 2026
8
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রবাসের নিঃসঙ্গ ঘরে থেমে গেল তরুণ প্রকৌশলীর হৃদস্পন্দন
  • আপনি সুস্থ কিনা শরীরের কোন ইঙ্গিত দেখে বুঝবেন?
  • রিজার্ভ চুরির মামলা: নিউইয়র্কের আদালতে ১০ এপ্রিল মনসুর জবানবন্দি দেবেন
  • ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার, ৭০ নিখোঁজ

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version