থাইল্যান্ডে ক্রেশে ঢুকে ২২ শিশু-সহ ৩৪ জনকে গুলি করে খুন! আত্মঘাতী বন্দুকবাজ

সন্ধান২৪.কমঃ থাইল্যান্ডে চললো গণহত্যা। প্রাক্তন এক পুলিশ কর্মকর্তা থাইল্যান্ডের ‘প্রি স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টার’-এ গুলি চালান। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের কোপান বন্দুকবাজ। বৃহস্পতিবার এলোপাথাড়ি গুলির ঘটনায় থাইল্যান্ডে এখনও আতঙ্ক বিরাজ করছে।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, নিহতদের মধ্যে ২২ জনই শিশু। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, থাইল্যান্ডের উত্তরপূর্ব প্রদশে একটি ক্রেশে হামলা চালানো হয়েছে। হামলায় জখম হয়েছেন আরও অনেকে। গণহত্যার পর আত্মঘাতী হয়েছেন বন্দুকবাজ।
থাইল্যান্ডের উত্তরপূর্বে নং বুয়া লম্ফু শহরে হামলা চালানো হয়েছে। বিবিসি সূত্রে দাবি, সম্প্রতি ওই পুলিশ আধিকারিককে বরখাস্থ করা হয়। তার জেরেই এই হামলা কি না, খতিয়ে দেখা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার থাইল্যান্ডের ‘প্রি স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টার’-এ গুলি চালান প্রাক্তন এক পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের কোপান বন্দুকবাজ। কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। সেই ছবি ধরা পড়েছে সমাজমাধ্যমে।

Exit mobile version