‘দিদি নাম্বার ওয়ান’ চ্যাম্পিয়ন সিঁথি যে পুরস্কার পেলেন

ভারতের পশ্চিমবঙ্গের অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’-এর সিজন-৯ বিজয়ী হয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী সিঁথি সাহা। এ গেম শো উপস্থাপনা করছেন টালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি।

সেলিব্রিটিদের নিয়ে বিশেষ পর্বে অংশ নিয়েছেন সিঁথি। খেলায় জিতে পেয়েছেন সোনার নেকলেসসহ অনেক পুরস্কার ও ক্রেস্ট।

সিঁথি বলেন, আমার ভীষণ পছন্দের অনুষ্ঠান এটি। কাকতালীয়ভাবে এতে অংশ নিলাম। গত ২১ এপ্রিল এর শুট হয়েছে। আরও বিস্ময়কর বিষয়, আমি বিজয়ী হয়েছি! এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।

বৃহস্পতিবার বিকালে এটি জিবাংলায় প্রচার হয়েছে। এদিকে সিঁথি সম্প্রতি গাইলেন টালিউডের গান। সিনেমার নাম ‘বনবিবি’। নির্মাণ করছেন রাজদীপ ঘোষ। শুধু টালিউড নয়, সিঁথি সাহার গান হচ্ছে বলিউডেও! প্রখ্যাত ভজন ও গজলশিল্পী অনুপ জালোটার সঙ্গে ‘উনকে খ্যায়ালো মে’ শিরোনামে একটি গজলে কণ্ঠ দিয়েছেন সিঁথি।

Exit mobile version