দোনেৎস্কের ৫৫ শতাংশ এখন রাশিয়ার দখলে

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছে রাশিয়া। মাত্র ৪৫ শতাংশ ভূখণ্ড ইউক্রেনে সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দোনেৎস্কের ইউক্রেন সরকার নিযুক্ত সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো এ কথা জানিয়েছেন। খবর সিএনএনের।

তবে দোনেৎস্কের বাকি অঞ্চলেও ইউক্রেনীয় সৈন্যদের নিয়ন্ত্রণে রয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন কিরিলেঙ্কো। তিনি বলেন, ‘এটি বলা কষ্টকর যে, দোনেৎস্কের বাকি অংশ শত্রুরা (রাশিয়া) নিয়ন্ত্রণ করছে কিনা। কারণ এসব শহরের বেশিরভাগই শত্রুরা ধ্বংস করে দিয়েছে।’

কিরিলেঙ্কো এ সময় দোনেৎস্ক অঞ্চলের স্লোভিয়ানস্ক এবং লিম্যানে সৈন্য পরিচালনার বিষয়েও কথা বলেন। সামনে ইউক্রেনীয় সৈন্যদের ‘গুরুতর যুদ্ধ বাকি রয়েছে’ উল্লেখ করে বলেন, ‘ইউক্রেনীয় সৈন্যদের সামনে গুরুত্বপূর্ণ যুদ্ধ পড়ে রয়েছে।’

তিনি আরও বলেন, শত্রুদের ক্রমাগত গোলাবর্ষণে বাখমুত–লিসিশানস্ক মহাসড়ক বিধ্বস্ত হয়ে গেছে। ফলে সেভেরোদোনেৎস্ক এবং লিসিশাসনস্কে সরবরাহ বন্ধ হয়ে গেছে।

Exit mobile version