নড়াইলে সংখ্যালঘু ও আ.লীগের নেতা-কর্মীদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে আ. লীগের বিক্ষোভ

সন্ধান২৪.কম : বাংলাদেশের অসাংবিধানিক ও অবৈধ সরকার কর্তৃক নড়াইলে সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হত্যা,নৃশংস অত্যাচার-নির্যাতন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নীসংযোগের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

আজ ২১ নভেম্বর বিকেল ৫টায় জ‍্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নড়াইল প্রবাসী কামরুল হাসান হীরা, এম উদ্দিন আলমগীর, শাহনাজ মমতাজ,সাংবাদিক শাবান মাহমুদ, আব্দুর রহিম বাদশা,নুরে আলম জিকু, বদরুল হক পান্না, জয়নাল আবেদীন, এমদাদ ভুইয়া, জহুরুল ইসলাম, ইসমাইল হোসেন স্বপন, হামিদুর রহমান তুরান, মিতু আকতার, রেজা আব্দুল্লাহল, সৈয়দ গোলাম কিবরিয়া প্রমুখ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদ সঞ্চালনা করেন ।

বিক্ষোভ সমাবেশে নড়াইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, অগ্নিসংযোগ এবং সংখ্যালঘুদের ঘরবাড়িতে অগ্নীসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, লড়াইলে সংখ‍্যালঘুদের উপর অত‍্যাচারসহ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মী ও সংখ‍্যালঘুদের বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে তা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা থাকবে।

বক্তরা আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এর শুষ্ঠু বিচার করবে।

গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে সরকারের মদতে বিএনপি,জামাত ও এনসিপির কর্মীরা  নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বলে আওয়ামী লীগের পক্ষ বিক্ষোভ সমাবেশ থেকে অভিযোগ করা হয়।

 

 

Exit mobile version