নতুন ধারাবাহিক নাটক ‘বউ দৌড়

নতুন ধারাবাহিক নাটক ‘বউ দৌড়’

সন্ধান২৪.কমঃ নতুন ধারাবাহিক নাটক ‘বউ দৌড়’ নির্মিত হয়েছে। মানস পালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস করিম। ধারাবাহিক নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, শতাব্দী ওয়াদুদ, সালহা খানম নাদিয়া, শামীম জামান, রোবেনা রেজা জুঁই, সমাপ্তি মাশুক, রোদেলা মির্জা, স্বর্ণলতা, রিমি করিম, তারিক স্বপন, জীবন রায়, শহিদুল্লাহ সবুজ, শরিফ হোসেন ইমন, শেলী আহসান, নওশিন ইসলাম দিশা, হান্নান শেলী, ম আ সালাম, শাফিক খান দিলু, সেলজুক তারিক প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি শীঘ্রই বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে প্রচার শুরু হবে।

নাটকের গল্পে দেখা যাবে, আশিক শিকদার ডি ভি লটারিতে আমেরিকায় গিয়ে দীর্ঘ দশ বছর পর দেশে ফিরে আসে। দেশে ফিরে আসায় তাকে নিয়ে সাড়া পড়ে যায়। আশিক একেবারে দেশে ফিরে এসেছে নাকি কিছুদিন পর আবার আমেরিকায় ফিরে যাবে সেই বিষয়ে কাউকে সে কিছুই বলে না। এ নিয়েও নানান জল্পনা দানা বাঁধে। ক্যাটাপ্লেক্সি নামক একটা বিরল রোগে আক্রান্ত সে। অট্টহাসি হাসলেই সাথে সাথে তার দু’চোখে গভীর ঘুম চলে আসে। দেশে ফিরে এসে আশিক তার মাকে খুব মিস করে। খুব ছোট বেলাতেই মাকে হারিয়েছিল সে। অভাবের সংসারে তার বাবা মাঝে-মধ্যে তার মাকে নির্যাতন করতো। একদিন অভিমান করে তার মা আত্মহত্যা করে। মাকে হারানোর বেদনা এখনও পোড়ায় আশিককে। সে চায় পৃথিবীর কোন নারীই যেন কখনও কারো হাতে নির্যাতিত না হয়।

 

Exit mobile version