নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহমদ নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন। দীর্ঘদিন থেকে তিনি নিউইয়র্কে বিএনপির আন্দোলন-সংগ্রামে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রেস বিজ্ঞপ্তি।
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে । এই কমিটিতে সাইদকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।
আবু সাইদ আহমদ ২০০৬ থেকে ২০২৩ ইং পর্যন্ত একটানা ১৭ বছর যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন । ২০২৩ সালে গঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্ম সম্পাদক পদ মর্যাদায় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। দেশে থাকাকালীন তিনি ঢাকা কলেজে ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু করেন । নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ঢাকার তৎকালীন ৩৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও মতিঝিল থানা যুবদলের সহ-সভাপতি হিসেবে নব্বইয়ের গণআন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন । মৌলভীবাজার জেলার কুলাউড়ার সন্তান আবু সাইদ আহমদ স্বপরিবারে নিউইয়র্কে বসবাস করছেন।


