নিউইয়র্কে বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পথমেলা

সন্ধান২৪.কম: বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পথমেলা গত ১৮ আগস্ট বাংলাদেশি অধ্যুষিত ব্রæকলিনের চার্চ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়।
মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের পরিচালনায় ও আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় বেলুন উড়িয়ে পথমেলার উদ্বোধন করেন সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট অ্যাটর্র্নি মঈন চৌধুরী, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, মেম্বার সেক্রেটারি আহসান হাবিব, কো-চেয়ারম্যান মোহাম্মদ শেখ ফরহাদ, অ্যাডভোকেট আরিফ চৌধুরী, নাসির উদ্দিন,প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহŸায়ক মঞ্জুর কাদের, গোলাম মাহফুজ, তাজুল ইসলাম, জামাল উদ্দিন রিপন, মোহাম্মদ ইসলাম শিমুল, সমন্বয়কারী এ এইচ খন্দকার জগলু, আবু হায়াত নজমুল, মোশাররফ হোসেন, এস এম ফেরদৌস, হারুণ চেয়ারম্যান, ইয়াছিন আরফাত, আলী ইমাম শিকদার প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-অ্যাটর্নি মঈন চৌধুরী, কাজী শাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, চট্টগ্রাম সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী আবু তাহের, মাকসুদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী মাসুদ সিরাজি প্রমুখ।
কমিউনিটিতে অবদানের জন্য বেশ কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের সভাপতি লুৎফুল করিম এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। বিশেষ আকর্ষণ ছিল মেলায় র‌্যাফেল ড্রতে গাড়িসহ নানা ধরনের পুরস্কার। ছিল অতিথিদের আলোচনা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রিজিয়ার পারভীন, কৃষ্ণাতিথি চন্দ্র রায় এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।

 

 

Exit mobile version