নিউইয়র্কে শ্রীকৃষ্ণ শান্তি ও সমৃদ্ধির বারতা বয়ে আনুক: মেয়র এরিখ এডামস

সন্ধান২৪.কম: নিউইয়র্ক সমৃদ্ধ হোক শ্রীকৃষ্ণ শান্তি ও সমৃদ্ধের প্রতীক, শ্রীকৃষ্ণের এই রথযাত্রার মধ্য দিয়ে । শ্রীকৃষ্ণের মর্মবাণীর মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক নিউইয়র্কের সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে । শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউ এস এ আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস একথা বলেন। এর আগে মেয়রকে ফুলেরগুচ্ছ দিয়ে এবং তার গলায় শ্রীকৃষ্ণের প্রতীকী মালা পড়িয়ে স্বাগত জানান ক্ষুদে শিশু-কিশোরারা।


এতে বিশেষ অতিথি ছিলেন স্টেট রিপ্রেজেন্টেটিভ জেনিফার রাজকুমার। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট সমাজ সেবক দীলিপ কে.নাথ।
বক্তৃতার শুরুতেই মেয়র এরিখ এডামস ‘শুভ জন্মাষ্টমী’ উপস্থিত সবাইকে সম্ভাষণ করেন।

গত ১০ সেপ্টেম্বর উডসাইডের দিব্যধাম মন্দিরে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউ এস শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শোভাযাত্রার আয়োজন করে।
শত শত ভক্তের অংশগ্রহণ করা শোভাযাত্রাটি নগরের গুরত্বপূর্ণ পথ ধরে জ্যাকসন হাইটস কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে আবার মন্দিরে গিয়ে শেষ হয়।
স্টেট রিপ্রেজেন্টেটিভ জেনিফার রাজকুমার বলেন, এই উৎসব হয়ে উঠুক নিউইয়র্কের প্রতিটি মানুষের কল্যাণের উৎসব। তিনি হিন্দুধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, আপনাদের জন্য আমরা দেয়ালীর ছুটি ঘোষণা করতে পেরে আনন্দিত।


অনুষ্ঠানে মেয়রের হাতে শ্রীমদ্ভাগবত গীতা তুলে দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুশিল সাহা এ ছাড়াও সভাপতি শ্রীকৃষ্ণের একটি মূর্তিও মেয়রকে উপহার দেন।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ডা,প্রভাত দাস।
অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন শিতাংসু গুহ,দীলিপ কে. নাথ, ভজন সরকার, দীনেশ চন্দ্র মজুমদার,সবিতা দাস,রবীন্দ্রনাথ সরকার প্রমুখ।

Exit mobile version