নিউইর্য়কে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদবাজার

সন্ধান২৪.কমঃ  নিউইর্য়কে  করোনাভাইরাসের প্রকপের কারণে  প্রথম দিকে ঈদ বাজার খুব একটা জমে না উঠলেও গত সপ্তাহ থেকে পরিস্থিতি পাল্টে গেছে। বিশ্বের রাজধানী নিউইর্য়কের এই করোনাকালীন সময়েও শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার।

নিউইর্য়কের বাহিরে যারা অন্য ষ্টেটে বসবাস করেন, তারাও পবিবার নিয়ে কেনা-কাটার জন্য এই শহরে এসেছেন। জামা-কাপড়, পোষাক, গহনা. কসমেটিক ছাড়াও ঈদের সেমাই ও গোস্ত কেনারও ধূম পরেছে।

শহরের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজন পার্ক, ব্রঙ্কস, ব্রুকলিন, এ্যাষ্টোরিয়ার  বিপণী বিতানগুলোতে এখন দেখা যাচ্ছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। চলছে বিক্রেতাদের নানা হাকডাক। বেড়েছে ব্যাপক ব্যস্ততা। এছাড়াও একালার ফুটপাতে জমজমাট ভাবে ঈদের কেনা-কাটা চলছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, জ্যাকসন হাইটসে বেড়েছে বিক্রেতাদের ব্যবস্ততা সেই সাথে ব্যাপক বেচাকেনাও চলছে। অন্য সময়ের তুলোনায় কাপড়সহ অন্যান্য জিনিসের দাম বেশি। পূর্বে করোনাভাইরাস আতঙ্কের কারণে বেচাকেনা কম থাকলেও গত দুইদিনে ভালো বেচাকেনা হচ্ছে। সব ধরণের কাপড় চোপড়ই এবার ভালো চলছে। তবে প্যান্ট, শার্ট, থি-পিস, শাড়ি, লুঙ্গি, পিচ কাপড় ও পায়জামা এবং পাঞ্জাবি বিক্রি হচ্ছে বেশি। নতুন নতুন ডিজাইনের কাপড়ের চাহিদা বেশি। থ্রি-পিস ও শাড়ির বড় বড় দোকানগুলোতে ভারতীয় শাড়ির চাহিদা বেশি। তবে সিট কাপড় ও জুতা-স্যান্ডেলের দোকানেও ভিড়।

ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যবসায়ীরা নানা ধরনের আকর্ষণীয় জিনিসপত্র দোকানের সামনে সাজিয়ে রেখেছেন। আবার মহিলা টেইলার্সের দোকানেও প্রচুর ভিড় লক্ষ করা গেছে। এক সপ্তাহ আগেই থেকে কাপড় বানানোর অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন টেইলার্স মালিকরা। স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিকেল বেলায় দোকানগুলোতে পছন্দের প্যান্ট, শার্ট, থ্রি-পিস ও কসমেটিক্স কেনার জন্য ভিড় জমাচ্ছে। ঈদ বাজারে কেনাকাটা শহরের তুলোনায় গ্রামের মানুষ এক সপ্তাহ আগে থেকে শুরু করেছেন।

ঈদ উৎসবে বিকিকিনি জমিয়ে তুলতে দোকানগুলোকে সাজানো হয়েছে যেমন নানা রঙয়ের তেমনি করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নির্দেশ পালন করছে।  এবার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে তরুণ-তরুণী থেকে শুরু করে শিশুদের পোশাক পর্যন্তু বিক্রি হচ্ছে নানা বাহারি নাম দিয়ে। মেয়েদের সেলাইবিহীন থ্রি-পিস চলছে সবচেয়ে বেশি।  মেয়েদের ঝিলিক, ওয়ানটেক, ফুলকি নামে বিভিন্ন ধরণের পোশাক পাওয়া যাচ্ছে ঈদ বাজারে।

এ ছাড়া যুবক-যুবতীদের শার্ট, প্যান্ট, গেঞ্জি, পায়জামা পাঞ্জাবি, থ্রি-পিস, এবং শাড়ির দাম  নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে। বেশির ভাগ ভারতীয়, চায়না ও পাকিস্তানি প্যান্ট-শার্ট, থ্রি-পিস বিক্রি বেশি হতে দেখা গেছে। দাম যাইহোক না কেন সামর্থ্য অনুযায়ী কেনাকাটা চলছে ঈদ বাজারে। 

 

 

 

Exit mobile version