সন্ধান২৪.কম ঃ গত ২১ জুন রোববার বিকেলে ব্রঙ্কসের স্টরলিং-বাংলাবাজার এলাকায় যৌথ ভাবে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি এবং রংধনু সোসাইটি করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে বিনামূল্যে স্কুল সামগ্রী ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং বিতরণ করেছে।
ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রঙ্কসের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট পদপ্রার্থী মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠান স্পন্সর ও এট হোম সলিউশনেস’র মার্কেটিং ম্যানেজার মুনা তালবি। সংগঠনের সহ -সভাপতি জালাল চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, রংধনু সোসাইটির সাধারণ সম্পাদক সরকার মতিন, কমিউনিটি এক্টিভিস্ট নুরে আলম জিকু, মোহতাসিম বিল্লাহ তুষার, কামাল উদ্দিন, নূর উদ্দিন, তানিম চৌধুরী সহ কমিউনিটি নের্তৃবৃন্দ।