সন্ধান২৪.কমঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো নানা রকম কর্মসূচি গ্রহণ করে।
অনুষ্ঠানগুলোতে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নিরপেক্ষ সংসদ নির্বাচন,বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার, বিএনপির সকল নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে তারদেরকে জেল থেকে মুক্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকা
৭ নভম্বরের জাতীয় বিপ্লব সংহতি দিবস পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকা।
৭ নভম্বরের সোমবার সন্ধায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলের এই সমাবেশে সভাপত্বিত করেন দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর মো: রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপি সিনিয়র সহ সভাপতি গিয়াস আহম্মেদ। প্রধান হিসেবে আলোচনায় অংশ নেন ফোরাম অব নর্থ আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সারোয়ার খান বাবু, প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম (ডালিম),নীতি-নির্ধারক কমিটির চেয়ারম্যান ও অনুষ্ঠানের আহবায়ক শাওন বাবলা, যুক্তরাষ্ট্র বিএনপির তিন যুগ্ম আহবায়ক যথাক্রমে নিয়াজ আহমেদ জুয়েল,আনোয়ারুল ইসলাম ও কাজী সাখাওয়াত হোসেন আজম। ইন্টার ইষ্টেট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, গোপালগঞ্জ জিলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম,উপদেষ্টা মুক্তিযাদ্ধা মীর মুশিউর রহমান, মুক্তযোদ্ধা ওয়াহেদ আলি মন্ডল,মোহাম্মদ কাশেম ,সোয়েব খান, সিনিয়র সহ সভাপতি মো: আশরাফুজজামান ,সহ সভাপতি মোয়াজ্জেম হাসান কাজল,মিজানুর রহমান মিজান,এস এম শফি মন্ডল ,রাউফুর খান লিটন, আমজাদ হোসেন,মহাম্মদ আলি (বগুরা) সিনিয়র সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন সরদার,সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন ।
সম্পুর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের দুই বারের সফল সাধারণ সম্পাদক ও বিশিষ্ট বিএনপি নেতা গোলাম এন. হায়দার মুকুট ও অনুষ্ঠানের সদস্য সচীব মোয়াজেজম হাসান কাজল।
অনুষ্ঠানে সাবেক তিন বারের প্রধানমন্ত্রি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ফোরাম অব নর্থ আমেরিকার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কালাম।
সমাবেশে বক্তরা বলেন,এই স্বৈরাচার সরকারকে হঠাতে না পারলে দেশের গণতন্ত্র,মানুষের মৌলিক অধিকার ভূলুন্ঠিহ হয়ে যাবে। গুম, খুন, লুটপাট, ভোট ডাকাতি, কেন্দ্রীয় ব্যাংক লুট, অর্থ পাচার, চাপাবাজি, মিথ্যাবাজি, সীমাহীন মূল্যস্ফীতি, ধোঁকাবাজির রাজত্ব চলছে সারাদেশে।
অনুষ্ঠানে যশোর জেলার ২০ জন প্রবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকায় আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
পরিশেষে নৈশ ভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।
নিউইয়র্ক স্টেট বিএনপি
অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নিরপেক্ষ সংসদ নির্বাচন,বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবি জানালো নিউইয়র্ক স্টেট বিএনপি ।
‘ঐতিহাসিক ৭ নভেম্বও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করতে গিয়ে সোমবার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসে রাজপথে মিছিল এবং আলোচনা সভার আয়োজন করে।
সমাবেশে থেকে বলা হয়,দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জনগণ বিএনপির বিভাগীয় গণসমাবেশে ছুটে আসছে সকল হামলা-মামলা বাধা-বিপত্তিকে উপেক্ষা করে। বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যাচার প্রপাগান্ডাই করা হয়েছে আওয়ামী লীগের রাজনীতির প্রধান লক্ষ্য।
মিছিল শেষে স্থানীয় একটি পার্টি হলে সংগঠনের আহ্বায়ক মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেত্রী রিটা রহমান, গোলাম ফারুক শাহীন, ড. শওকত আলী, গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি ও স্টেট বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, সদস্য-সচিব বদিউল আলম, নির্বাহী সদস্য জামাল হোসেন ও মোহাম্মদ ফারুকুজ্জামান, স্টেট বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ, আনিসুর রহমান, মোহাম্মদ নাসিম, আলহাজ্ব শহিদুল ইসলাম সিকদার, গোলাম হোসেন, হাবিবুর রহমান, আশরাফ আহমেদ এবং দেওয়ান কাউসার, সদস্য-সচিব রিয়াজ মোহাম্মদ প্রমুখ।
নিউইয়র্ক স্টেট বিএনপি
গত রোববার সন্ধ্যায় ব্রুকলীলের রাধুনী রেষ্টুরেন্টে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করে নিউইয়র্ক স্টেট বিএনপি।
অনুষ্ঠান আয়োজনের আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন কচির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আখতার হোসেন বাদল, বিশেষ অতিথি ছিলেন গেটার ওয়াশিংটন জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক ড. ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন আহমেদ এবং আমন্ত্রিত অতিথি ছিলেন নিউজার্সী ষ্টেট বিএনপির সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম।
সভায় আমন্ত্রিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন ব্রঙ্কস মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দস সালাম, নোয়খালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, যুক্তরাষ্ট্র জাগপা’র সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান সিদ্দিকী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আহসান উলৃøাহ বাচ্চু, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠন প্রসঙ্গে ‘যুক্তরাষ্ট্র বিএনপির ভার্চুয়াল নয়, একচ্যুয়াল কমিটি দাবি’ করে বলেন, দলের দায়িত্বশীলদের বাস্তবতা বুঝে, মাঠের কর্মীদের মতামত নিয়ে কমিটি করতে হবে। বিদেশে বসে ভার্চুয়াল সভা করে বা পকেট কমিটি ঘোষণা যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা মেনে নেবে না।
আলোচকরা বক্তব্যে আরো বলেন, শেখ হাসিনা সরকার পতনে ৭৫ ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় আরেকটি বিপ্লব দরকার।
এজন্য দেশ ও প্রবাসে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। রাতের ভোটের হাসিনা সরকারের বাধাবিপত্তি রোধ করে বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে মানুষের জনশ্রোতই প্রমাণ করছে দেশের মানুষ পরিবর্তন চায়, শেখ হাসিনা সরকারের বিদায় চায়। এই সরকার পতনে দেশ ও প্রবাসে বিপ্লব শুরু হয়ে গেছে।