নিউইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব

সন্ধান২৪.কম : উপমহাদেশের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ ও ৩১ মার্চ সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই উৎসবের আয়োজক সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ।

দুই দিনব্যপী উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মৌসুমী। অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের একাল-সেকাল নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা।

এরপর সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শন হবে। উৎসবে প্রথম দিন একটি ও দ্বিতীয় দিন দুটি ছবি প্রদর্শিত হবে বলে জানান সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ-এর কর্ণধার গোপাল সান্যাল।

Exit mobile version