নিউইয়র্ক সিটি সাবওয়ের নতুন প্রধান রিচার্ড ড্যাভে

নিউইয়র্ক সিটি সাবওয়ের নতুন প্রধান মনোনীত করা হয়েছে ম্যাসচ্যুসেটস ট্রান্সপোর্টেশনের সাবেক সেক্রেটারী রিচার্ড এ ড্যাভে। আগামী ২ মে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

সিটি সাবওয়ের প্রধান হিসেবে রিচার্ড ড্যাভের প্রধান কাজ হবে সাবওয়েতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা কাটিয়ে ওঠা এবং সাবওয়ে ব্যবহারকারী যাত্রীদের পুনরায় সাবওয়ে ব্যবহার করতে উৎসাহিত করা।

স্টেট গভর্নর থেকে শুরু করে নিউইয়র্ক সিটি মেয়র এবং কর্পোরেট নেতৃবৃন্দ মনে করেন, নিউইয়র্ক সিটি সাবওয়ে শুধু নিউইয়র্কারদের যাতায়াত করার সুবিধাজনক পরিবহনই নয় বরং সিটি সাবওয়ের সঙ্গে জড়িত বিশাল অর্থনীতি।

নিউইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে রিচার্ড ড্যাভে বলেছেন, নিউইয়র্ক সিটিতে সাবওয়ে ও বাস মিলে গণপরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়টিই তাকে এই দায়িত্ব গ্রহণে উদ্বুদ্ধ করেছে।

Exit mobile version