নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতে ফেরদৌস, যা বললেন এ নায়ক

সন্ধান ২৪.কম:হঠাৎ করেই বেশ উচ্ছ্বসিত চিত্রনায়ক ফেরদৌস। কারণ নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে ভারতে গিয়েছেন তিনি।

২০১৯ সালে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিপাকে পড়েন ফেরদৌস। ভারত থেকে তাকে দ্রুত বাংলাদেশে ফিরে আসতে হয় তাকে। পাশাপাশি ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বাতিল করা হয় তার ভিসা।

অবশেষে নিষেধাজ্ঞা তুলে ভিসা দিলে দুই বছর পর ভারতে গেলেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত তারকা।

ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে ফেরদৌস বলেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এই প্রথম আমার সেকেন্ড হোম ভারতে যাচ্ছি। কী যে ভালো লাগছে, বলে বোঝাতে পারব না। আমাকে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ তথ্য মন্ত্রণালয় ও ভারতের হাইকমিশনারকে। চারদিন পরই আবার দেশে ফিরব।

ফেরদৌসের এবার ভারত যাওয়ার উদ্দেশ্য ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’- এ যোগ দেওয়া। ভারতের আগরতলায় ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উৎসব। এ উৎসবে পারফর্ম করতে ফেরদৌসের সঙ্গে আরো যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম।

Exit mobile version