সন্ধান২৪.কম : পদ্মা নদীতে এক জেলের জালে ১৮ কেজি ওজনের একটি ব্রিগেড মাছ ধরা পড়েছে। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান। পরে মাছটি রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় আড়তে ৭৫০ টাকা কেজি দরে ১৪ হাজার টাকা বিক্রি করা হয়েছে।
মাছটি কিনে নেওয়া ব্যবসায়ী গণমাধ্যমকে জানান, এত বড় কার্পজাতীয় মাছ সাধারণত পদ্মা নদীতে খুব একটা দেখা যায় না। তাই একটু বেশি লাভের আশায় ১২ হাজার টাকা দিয়ে কিনেছি।

মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি, আজকের মধ্যেই ভালো দামে মাছটি বিক্রি করতে পারব বলেও জানান তিনি।