পাকিস্তানে তরুণীকে গণধর্ষণ, নগ্ন করে রাস্তায় হাঁটাল তিন পাষণ্ড

মূল অভিযুক্ত আমির খুরসি।

সন্ধান২৪.কম : বাপ মা হারা তরুণীকে গণধর্ষণের পর নগ্ন করে রাস্তায় হাঁটাল তিন পাষণ্ড ধর্ষক। পাশবিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের ওয়ারিস খান এলাকায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলেও পরে জামিনে ছেড়ে দিয়েছেন স্থানীয় একটি আদালত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ১৭ বছরের ওই তরুণীর বাবা ও মা মারা গেছেন। আর আর্থিক অভাব থাকায় সংসার চালানোর জন্য এলাকার কয়েকটি বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন।

গত ১৫ জুলাই ওই তরুণী যখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন । রাস্তায়  ওই এলাকার তিনজন কুখ্যাত দুষ্কৃতী তাকে অপহরণ করে। তারপর একটি জায়গায় নিয়ে গিয়ে গলা ছুরি ধরে লাগাতার গণধর্ষণ করে। শুধু তাই নয়, নিজেদের বিকৃত কামনা চরিতার্থ করার পর অসহায় ওই তরুণীকে প্রকাশ্য রাস্তায় নগ্ন হয়ে হাঁটতে বাধ্য করে তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়।

নির্যাতিতা তরুণীর অভিযোগ, এই ঘটনার পরেই তিনি স্থানীয় থানায় গিয়ে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অভিযুক্তরা তাকে হুমকি দিতেই থাকে। তাই তিনি চুপ থাকেন। কিন্তু গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে ওই ঘটনা ভিডিও ভাইরাল হয়। এরপরই টনক নড়ে পুলিশের। মূল অভিযুক্ত আমির খুরসিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে তাকে আটকে রাখা সম্ভব হয়নি। জামিনে মুক্তি দেওয়া হয়। 

 

Exit mobile version