পাকিস্তান রেলওয়ের এক মুখপাত্র জানান, দুর্ঘটনাটি ঘটেছে ফারুকাবাদ ও বহালিওয়ালার মাঝে, এক রেল ক্রসিংয়ে। জানা গিয়েছে, পেশোয়ারের সাচা সৌদা গুরুদ্বার থেকে ওই বাসে করে শিখ পুণ্যার্থীরা লাহারের বাড়িতে ফিরছিলেন। ট্রেনটিও করাচি থেকে লাহোরে ঢুকছিল।
শেখপুরা জেলা সদর হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনায় আহত ৬০ জন সেখানে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে ট্রেনের যাত্রীই বেশি। অধিকাংশেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । আহতরা যাতে সেরা চিকিত্সা পান, সেই মর্মে নির্দেশ দিয়েছেন ইমরান।ফেব্রুয়ারির পর জুলাই। পাঁচ মাসের মাথায় একই ঘটনার পুনরাবৃত্তি। শুক্রবার পাকিস্তানের রক্ষীবিহীন রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ১৯ জনের। বাসে ধাক্কা ট্রেনের। ফেব্রুয়ারিতেও একই রকম এক দুর্ঘটনায় ৩০ জন প্রাণ হারিয়েছিলেন।
পাকিস্তানে বাস-ট্রেন সংঘর্ষ! মৃত্যু ১৯ তীর্থযাত্রীর,আহত ৬০

সূত্রের খবর, তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া বাসটি রেলওয়ে ক্রসিং পেরোনোর সময় দুরন্ত গতিতে ছুটে আসা শাহ হুসেন এক্সপ্রেস (Shah Hussain Express) ট্রেনটি ধাক্কা মারে। মৃত্যু হয় ১৯ শিখ তীর্থযাত্রীর। ওই বাসটির চালকও মারা গিয়েছেন বলে লোকাল মিডিয়ার দাবি। জানা গিয়েছে, নানকানা সাহিব থেকে লাহোরের দিকে যাওয়া অভিশপ্ত ওই বাসটিতে কমপক্ষে ২৫ পুণ্যার্থী ছিলেন।