Wednesday, June 24, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

পুলিশ মহলে করোনা সংক্রমণ বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ

June 22, 2020
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
12
VIEWS
Share on Facebook

 

সন্ধান২৪.কম ঃ নোভেল করোনা ভাইরাসের (Coronavirus) কোপে মৃত্যুমিছিল দীর্ঘায়িত বাংলাদেশে। করোনা থেকে জনগণকে সচেতনতা, নিরাপত্তা ও পরিষেবা প্রদান করতে বিপদ বাড়ছে বাংলাদেশের পুলিশ মহলে। এখনও পর্যন্ত করোনায় ৩১ জন পুলিশকর্মীর প্রাণ গিয়েছে। সংক্রমণ ছড়িয়েছে প্রায় ৯ হাজার জনের শরীরে।

পুলিশের সদর দপ্তরের হিসেব অনুযায়ী, গত শনিবার থেকে রবিবার – এই ২৪ ঘণ্টায় সারা দেশে ৩০৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আক্রান্তের সংখ্যাই ২১২০।

বাংলাদেশে  করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ১৫০০। গত ২৪ ঘণ্টার নতুন করে ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে সোমবার দুপুরের স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বুলেটিনে প্রকাশ করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বাংলাদেশের এই মুহূর্তে করোনা পজিটিভের সংখ্যা প্রায় ১ লক্ষ ১৩ হাজার।

বাহিনীতে আক্রান্ত প্রায় ৯ হাজার সদস্য বিভিন্ন ইউনিটে কর্মরত। সারা দেশে ৯ হাজার ৩৭৫ পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে ছিলেন। আইসোলেশনে রয়েছেন ৪৫০ পুলিশ সদস্য। সুস্থ হয়ে উঠেছেন ৫৪০৮ পুলিশ সদস্য। পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা জানান, পুলিশ মানুষের নিরাপত্তা ও সুরক্ষায় কাজ করে। তাঁরা আক্রান্ত হওয়ার ভয় করছেন না।

এদিকে, সংক্রমণ বাড়তে থাকায় আর ঝুঁকি না নিয়ে বাংলাদেশের ১০ জেলার ২৭টি রেড জোনে বিভিন্ন ধাপে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার রাতে মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর জেলার ২৭ এলাকাকে ‘রেড জোন’ উল্লেখ করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এই সব এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরতদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে। এই ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে জরুরি পরিষেবা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে। উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের যশোরের বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাহাদুরপুর রোড সম্পূর্ণরূপে লকডাউন ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

Related Posts

বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 

June 15, 2026
14
বাংলাদেশ

দু’মাসে হামে  মৃত্যু ৪৫১ শিশুর ! ইউনূসের সরকারকে দায়ী করছে চিকিৎসক সংগঠন

May 16, 2026
10
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version