Tuesday, May 5, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

প্রতিবাদের মধ্যেও সংঘবদ্ধ ধর্ষণ।। ৬ শিশুসহ ১৪ জনকে ধর্ষণের অভিযোগ

October 10, 2020
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৮

0
SHARES
8
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : ধর্ষণ ও নারী অবমাননার  বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হচ্ছে । দাবি উঠেছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের।  এর মধ্যেও বিভিন্ন স্থান থেকে ছয় শিশুসহ ১৪ জনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। যশোর ও চট্টগ্রামে দুজনকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে গত বৃহস্পতিবার রাতে। অন্য নির্যাতিতদের মধ্যে দুজন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। সন্তানের পিতৃত্বের দাবিতে পুলিশ ও জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে ঘুরছেন এক নারী।

চার শিশু ও এক নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৭
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে চারটি শিশু ও এক গৃহবধূ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে আশুলিয়ায় গত ৬ অক্টোবর তিন শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন শেখ (৫৭) নামের এক ব্যক্তিকে, আশুলিয়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে এবং সাভারের নামা গেণ্ডায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জিয়ারুল নামের এক ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ।

আশুলিয়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটককৃতরা হলেন রাজশাহীর রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে সাইফুল ইসলাম (১৮), আশুলিয়ার রুস্তমপুরের কৃষ্ণ সাহার ছেলে পাপ্পু সাহা (১৯), একই এলাকার মনোরঞ্জন সাহার ছেলে মিলন (২২), সনাতন সাহার ছেলে জ্যোতির্ময় সাহা (১৯) এবং অদম সরকারের ছেলে অন্তর (২০)।

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৮ : চট্টগ্রাম নগরের মৌলভী পুকুরপাড় এলাকায় এক নারীকে (২২) রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে এক নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে এলাকার এক গলিতে এ ঘটনা ঘটে।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন জাহাঙ্গীর আলম, ইউসুফ, রিপন, সুজন, দেবু বড়ুয়া প্রকাশ জোবায়ের, শাহেদ, রিন্টু দত্ত প্রকাশ বিপ্লব ও মনোয়ারা বেগম। জাহাঙ্গীর, ইউসুফ, বিপ্লব ও দেবু পেশায় অটোরিকশাচালক।

বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ : যশোর সদর উপজেলার বকচর এলাকায় বৃহস্পতিবার রাতে এমকে পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এক তরুণী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মনিরকে আটক করা হয়েছে। একইসঙ্গে পাঁচ পরিবহন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ বলছে, এটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা নয়। তবে বাসটি জব্দ ও ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

নলছিটিতে অপহরণের পর ধর্ষণের অভিযোগ : ঝালকাঠির নলছিটিতে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পাঁচ যুবকের নামে মামলা করেছেন মেয়েটির মা। পুলিশ জানায়, নলছিটি শহরের ফেরিঘাট এলাকার নাসির হাওলাদারের ছেলে হাসান হাওলাদারের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার সন্ধ্যায় হাসানের কথায় মেয়েটি দেখা করতে বাসার সামনে বের হন। তখন হাসান তাঁকে জোর করে কপালবেড়া গ্রামে আত্মীয় জনি সিকদারের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এতে সহযোগিতা করেন জনি সিকদার,  রাব্বি, নাঈম ফকির ও সাব্বির।

বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ! স্বামী গ্রেপ্তার : জামালপুরের বকশীগঞ্জের নিলাক্ষিয়া ইউনিয়নের বিনোদের চর গ্রামে গত বুধবার রাতে বন্ধুকে দিয়ে নিজের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান আসামি গ্রেপ্তারকৃতের বন্ধু মোশারফ পলাতক। ভুক্তভোগী বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ থানায় মামলাটি করেন।

সিপতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ : টাঙ্গাইলের ঘাটাইলের হামিদপুরে গত ৬ অক্টোবর রাতে এক মাদরাসা শিক্ষার্থী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে সিপতার বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা গত বৃহস্পতিবার ঘাটাইল থানায় মামলা করেছেন। ভুক্তভোগী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

ভগ্নিপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা : ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নে দুলাভাইয়ের ধর্ষণে পঞ্চম শ্রেণির এক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার মেয়েটির বোন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা করেছেন। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাঁর বাড়ি ঈশ্বগঞ্জের রাজিবপুর ইউনিয়নের বিঘাগ্রা গ্রামে।

আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৪ : প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় আসামি গোলজার হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পাবনার চাটমোহর থানা পুলিশ। গোলজার নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে ও জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে রাজশাহীর বাঘায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি বাদশা আলমকে বৃহস্পতিবার রাতে বাগাতীপাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্তঃসত্ত্বা ওই নারী এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর বাঘা থানায় ধর্ষণ মামলা করেন।

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গতকাল এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিনই ভুক্তভোগী নারী হাতিয়া থানায় মামলা করেন। গ্রেপ্তার ইউছুফ ডুবাই উপজেলার হরনী ইউনিয়নের আনিস মিয়ার ছেলে।

পৃথক ঘটনায় ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীকে গত ১ অক্টোবর ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তমিজ উদ্দিন মতিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সন্তানের পিতৃত্বের দাবিতে কাঁদছেন মা! : কুড়িগ্রামের রাজীবপুরে এক নারী (২০) তাঁর এক মাস বয়সী সন্তানের পিতৃত্বের দাবিতে থানার পুলিশ, চেয়ারম্যান ও সমাজের মাতাবরদের দ্বারে দ্বারে ঘুরছেন। গত ১ জুন থানায় মামলা করেও সরকারি দলের প্রভাব ও অর্থের কাছে হার মানতে হচ্ছে—এমন আশঙ্কা করে গতকাল সাংবাদিকদের কাছে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ ঘটনায় অভিযুক্ত সিরাজদ্দৌলা (৪৭) রাজীবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, বড়াইডাঙ্গি গ্রামের বাসিন্দা ও সার ব্যবসায়ী। ভুক্তভোগীর অভিযোগ, তিনি সিরাজদ্দৌলার বাড়িতে কাজ করার সময় তাঁর ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এক মাস আগে তিনি সন্তান জন্ম দেন। সিরাজদ্দৌলা গত মঙ্গলবার আদালত থেকে জামিনে এসে নির্যাতিত পরিবারটিকে মামলা তুলে মীমাংসার জন্য চাপ দিচ্ছেন বলে জানা গেছে। কালের কন্ঠ ।

 

Related Posts

বাংলাদেশ

মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা

April 20, 2026
9
বাংলাদেশ

রিজার্ভ চুরির মামলা: নিউইয়র্কের আদালতে ১০ এপ্রিল মনসুর জবানবন্দি দেবেন

April 6, 2026
14
No Result
View All Result

Recent Posts

  • মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা
  • জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ
  • বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?
  • নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’
  • আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version