প্রেসিডেন্ট বাইডেনের বীচ হাউজের আকাশসীমায় অনাকাঙ্খিত প্লেন

প্রেসিডেন্ট জো বাইডেনের বীচ হাউসের আকাশসীমায় ছোট একটি প্রাইভেট প্লেন ‘ভুলবশত’ ঢুকে পড়েছিল। এর পরই নিরাপত্তাজনিত কারণে প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে সংক্ষিপ্ত সময়ের জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ৪ জুন শনিবার এ ঘটনা ঘটেছে
এ ঘটনা হামলা বা তেমন কিছু নয় বলে হোয়াইট হাউস জানিয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তা বলেছেন, ‘প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদ আছেন। সেখানে কোনো হামলা হয়নি। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আবার বিচ হাউসে ফিরে গেছেন।’

নিজের স্টেট ডেলাওয়্যারের রেহোবোথ বীচে প্রেসিডেন্টের বীচ হাউজটি অবস্থিত। এটি ওয়াশিংটন থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্ব দিকে।

প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস জানিয়েছে, ‘প্লেনটি ভুলবশত একটি নিষিদ্ধ আকাশসীমায় ঢুকে পড়েছিল। প্রায় সঙ্গে সঙ্গেই সেটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে।’

Exit mobile version