সন্ধান২৪.কম : সিরিয়ায় বন্দুকধারীর হামলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের বেশির ভাগই হচ্ছেন সিরিয়ার সরকারি বাহিনীর সৈনিক এ নিয়ে কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এ ধরনের হামলার ঘটনা ঘটল।
হামলার ঘটনা তাত্ক্ষণিকভাবে কোনো পক্ষ স্বীকার না করলেও পর্যবেক্ষকদের পক্ষ থেকে ইসলামিক স্টেটের (আইএস) দিকে আঙুল তোলা হয়েছে। হামা প্রদেশের ওয়াদি আল-আযিব অঞ্চলে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবর এএফপি। এ হামলায় নিহত হওয়ার পাশাপাশি আরো ১৫ জন আহত হয়েছে, যেখানে গাড়ি এবং জ্বালানি ট্যাংকারগুলোও আক্রমণের শিকার হয়েছে।

এদিকে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা বলেছে, সন্ত্রাসী হামলায় নয়জন নিহত হয়েছে, যেখানে সবাই বেসামরিক লোক এর আগে গত সপ্তাহে আইএসের পক্ষ থেকে বলা হয়, তারা ৩০ ডিসেম্বর সিরিয়া পূর্বাঞ্চলে ডিয়ের এজোর প্রদেশে বাসে হামলা চালিয়ে অন্তত ৩৭ জন সৈনিককে হত্যা করেছে তারা।