সন্ধান২৪.কম : নিউইয়র্কে বাংলাদেশিদের অন্যতম ক্রীড়া সংগঠন বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।
উদ্বোধনী খেলায় সন্দ্বীপ ইউনাইটেড ২-০ গোলে ওজনপার্ক ফাইটার্স ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।
গত ১৪ জুন রোববার নিউইয়র্কের র্যান্ডালস আইল্যান্ড পার্কের আইকান স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠিকানা’র সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।


বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা‘র সভাপতি দুলাল মিয়া এনামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এস. ইসলাম আরিফের সঞ্চালনায় খেলায় অংশগ্রহণকারী ৯ টি দলের ম্যানেজার, কোচ,এডমিন,খেলোয়াড়বৃন্দ, স্পন্সর এবং উপস্থিত সংবাদ মাধ্যম ও অতিথিদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারন সম্পাদক মোঃ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী , বাংলাদেশি স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি ও বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মনজুর আহমদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বোর্ড অব ট্রাস্টিজ সদস্য আব্দুর রহিম বাদশা, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য আজম চৌধুরী,মোঃ বড় ভুঁইয়া, আব্দুল হাসিম হাসনু, ,মখন মিয়া, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টিজ সদস্য নাইম টুটুল,বাংলাদেশ সোসাইটির সদস্য হারুন চেয়ারম্যান, (বিএসসিএ) এর সাবেক সহ-সভাপতি কাজী এলিন,সদস্য নওশাদ, (বিএসসিএ) এর সহ-সভাপতি মোঃ জুয়েল আহমদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ক্রীড়াবিদ এবং বিপুলসংখ্যক প্রবাসী।

উদ্বোধনী খেলার প্রথম ম্যাচে -ওজনপার্ক ফাইটার্স ক্লাব এবং সন্দ্বীপ ইউনাইটেড পরস্পরের মুখোমুখি হয়। খেলায় সন্দ্বীপ ইউনাইটেড ২-০ গোলে জয়লাভ করে।

দ্বিতীয় ম্যাচে আয়সাব এফ.সি এবং নোয়াখালী টাইগার পরস্পরের মুখোমুখি হয়। আয়সাব এফ.সি ৩-০ গোলে জয়লাভ করে।


