সন্ধান২৪.কমঃ নিখোঁজ ১৬০ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের ক্যাম্প থেকে পালিয়ে নৌকো করে যাওয়ার সময় ধরা পড়লো আন্দামান সাগরের জলে । এঁদের মধ্যে মহিলা এবং শিশু মিলিয়ে ১২০ জন এবং ৪০ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ছিলেন। তবে ইউনিফাইড আন্দামান ও নিকোবর কমান্ডের মুখপাত্র জানিয়েছেন যে, তাঁদের কাছে কোনও তথ্য নেই।

আন্দামান সাগরে ভাসমান একটি নৌকা থেকে ৮১ জন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করার পর ভারত সরকার এখন তাদের আবার বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছে।
ভারত বলছে, যেহেতু এই রোহিঙ্গারা কক্সবাজার থেকে সমুদ্রে ভেসেছিলেন এবং তাদের অধিকাংশের কাছেই বাংলাদেশে ইউএনএইচসিআরের জারি করা শরণার্থী কার্ড আছে, তাই তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে সেদেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে।

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে নৌকায় করে যাওয়ার সময় আন্দামান সাগরের জলে নিখোঁজ ১৬০ রোহিঙ্গা শরণার্থী। তাঁরা যে নৌকায় যাচ্ছিলেন, তার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণেই এমনটা ঘটেছে ।
শরণার্থীদের মধ্যে এক জন ‘হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ (আরএইচআরআই)’ এর সঙ্গে যোগাযোগ করে মাঝসমুদ্রে নিজেদের অবস্থান জানাতে সক্ষম হয়েছিলেন। সেই অবস্থান দেখে বোঝা গিয়েছে যে, জাহাজটি আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্ব দিকে ইন্দোনেশিয়ার আচেহের দিকে চলে যাচ্ছে। শরণার্থীদের মধ্যে মহিলা এবং শিশু মিলিয়ে ১২০ জন এবং ৪০ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন বলে আরএইচআরআই সূত্রে খবর।
আরএইচআরআই-এর ডিরেক্টর সাব্বের কিয়াও মিন সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘বুধবার আমাদের সঙ্গে ওদের শেষ বার যোগাযোগ হয়েছিল। আমাদের কাছে আর ওদের বিষয়ে কোনও খবর নেই। আমরা সমুদ্রের সঙ্গে যুক্ত সমস্ত সংস্থাকে ওই শরণার্থীদের দেখতে পেলে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছি।’’
আরএইচআরআই-এর দেওয়া অবস্থান থেকে মনে হচ্ছে, রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি ভারতীয় জলসীমার বাইরে রয়েছে।


