বাড়িতে বসেই শপথ অনুষ্ঠান দেখুন, দেশবাসীকে আহবান বাইডেনের

সন্ধাান২৪.কম : জো বাইডেন ও তাঁর সহকারী কমলা হ্যারিস কোভিড-আবহেই আগামী মাসে ক্যাপিটল হিলে শপথ নিতে চলেছেন। কিন্তু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান যাতে করোনা-সংক্রমণে ভয়াবহ পরিস্তিতি  না-হয়ে ওঠে তার জন্য আগে থেকেই চূড়ান্ত সতর্ক করে দিলেন ভাবী প্রেসিডেন্টের টিম।

অনুষ্ঠানের এগ‌্‌জ়িকিউটিভ ডিরেক্টর মাজু ভার্গিস টিম বাইডেনের পক্ষ থেকে গত কাল প্রথম বারের জন্য শপথগ্রহণ নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন । প্রথমেই তিনি জানিয়ে রেখেছেন, সংক্রমণ বাঁচিয়ে কী ভাবে সুষ্ঠু অনুষ্ঠানের আয়োজন করা যায়, সেটাই তাঁদের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ। 

২০ জানুয়ারি ক্যাপিটল হিলের পশ্চিমাংশে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। তার জন্য ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু দেশ-বিদেশ থেকে যে সব নিমন্ত্রিত অতিথি এই অনুষ্ঠান দেখতে আসেন, তার তালিকা এ বার একেবারে কমিয়ে ফেলা হচ্ছে। আমেরিকার সাধারণ মানুষের কাছে ইতিমধ্যেই আর্জি জানানো হয়েছে, তাঁরা যেন প্রত্যেকে এ বার বাড়িতে পরিবারের সঙ্গে বসে টিভিতে শপথ-অনুষ্ঠান দেখেন। কিন্তু ভাবনা-চিন্তা চলছে প্যারেড নিয়ে। এই শপথ-অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন স্তরের মানুষ প্যারেডে অংশ নেন। কিন্তু এ বার করোনা-সংক্রমণের আশঙ্কায় বাইডেন-হ্যারিস আর্জি জানিয়েছেন, অন্য প্রদেশ থেকে আমেরিকার মানুষ যেন রাজধানীতে না আসেন। ওয়াশিংটনের কয়েকটি বড় রাস্তায় কী ভাবে ছোঁয়াচ বাঁচিয়ে প্যারেড করা যায়, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে বলে জানিয়েছেন ভার্গিস।

 

Exit mobile version