Sunday, September 6, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home প্রবন্ধ-নিবন্ধ-মতামত

বিভক্তির চার ফোবানা নিয়ে নেটিজনদের বিস্ফোরক মন্তব্য,কে কি বললেন। পর্ব-২ 

September 6, 2026
in প্রবন্ধ-নিবন্ধ-মতামত
Reading Time: 6 mins read
0
0

ছবি :নিউইয়র্ক বাংলা

0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান প্রতিবেদন : লেবার ডে উইকেন্ডে যুক্তরাষ্ট্র ও কানাডার চার শহরে একই সময়ে চারটি পৃথক  পৃথক ফোবানা শুরু হয়েছে ।

এই ফোবানাকে ঘিরে সন্ধান২৪.কম‘র জরিপে উঠে এসেছে সম্মানিত নেটিজনদের নানা রকম বিস্ফোরক মন্তব্য। গত কাল সন্ধানের পক্ষ থেকে ফেসবুকে প্রশ্ন করা হয়েছিল, “আমেরিকার চার চারটি খন্ডিত ফোবানা সম্পর্কে আপনার মূল‍্যায়ন কি ? মন্তব‍্য করুন।” এই প্রশ্নের যে প্রতিক্রিয়া পাওয়া গেছে, তাতে একজন মানুষও ফোবানাকে ভালোভাবে গ্রহন করেন নাই। বরং ফোবানার কার্যক্র্রম, কয়েটি কমিটি, এর আয়-ব্যয়, অযোগ্য নেতৃত্ব নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে।

বিভেদ-বিভক্তির এই ৪ ফোবানাকে যুক্তরাষ্ট্র ও কানাডার শতকরা ৯৯ ভাগ মানুষ ভালোভাবে গ্রহন করছে না। তারা এটাকে  বিনোদন এবং কিছু ব্যক্তির নেতা হওয়ার কারখানা মনে করছেন।

এদিকে কানাডায় টরোন্টোর ফোবানা সম্মেলনে  শীর্ষ  ৪ নেতৃত্বের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কি অদৃশ্য কারণে তারা সম্মেলন বর্জন করলেন তা নিয়েও কমিউনিটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ফোবানা নিয়ে কে কি মন্তব্য করেছেন,পাঠকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হলো-

Dilip K Nath : আসলে কয়টি ফোবানা দরকার তার জন‍্য একটা গনভোট হলে ভাল হতো!!!!!!!

Md Ali: স্বাধীনতার ৫০ বছর পরেও ফোবানা ৪ টুকরো রয়ে গেল ৫০ টুকরোর অপেক্ষায় রইলাম।

Borshon Islam: আমার মন্তব্য হলো, বর্তমানেফোবনা হলো বল দের হাট।

Moin U Chowdhury: আদম ব্যবসা অতিশয় লাভজনক

Azmal Hossain : সবগুলো ফোবানাই টাউটদের দখলে।

Mamataz Khan : ফোবানা একটা গরু/ ছাগলের আড্ডা আর কিছু নয়। যত রকম নোংড়া দলাদলি আর কাদা ছোরাছোরি। এখন আর কোন ভদ্রলোক ফোবানার অনুষ্ঠানে য়ায় না। কথাটা সত্য ।

Asaduzzaman Arzu : ধান্দা বাজদের দখলে।

Mohammed Zaman: ফোবানা এখন বিত্তবানদের চিত্তবিনোদন আর অলস লোকের বিলাস!

Ràhmâñ M Mäśûdur: এসবের কার্যকলাপের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা আছে কি?

Toroni K Roy : ফোবানা এর মানেটাই আমি বুঝি না । এটার কাজ কি কি ?

Akbar Haider Kiron: এরপর হবে ফোবানা হোমকেয়ার পিঠা উৎসব। !

Subrata Biswas : পরিচয় সংকটে ভূগা কিছু নিম্মমানের শিক্ষিতদের মিলন মেলা।

Ziaur Rahman Henry: অধিকাংশই মনে হয় ধান্দাবাজ।

Saha Polash: নিজেকে জাহির করার প্লাটফর্ম। তবে ক্ষতি কি? শিল্পীদের কিছু আয়ের সুযোগ।

MG Rabbani :ফোবানার কার্যক্রম কি? স্থাপিত হবার পর থেকে আজ পর্যন্ত এর অর্জন কি? কমিউনিটির জন‍্য এর অবদান কি (পিকনিক, মৈদ্ধান্ন ও নৈশভোজ, আলোচনা সভা ছাড়া)। এর বার্ষিক প্রয়োজনীয় ফান্ডের পরিমাণ কত এবং উৎস কি? এর বাৎসরিক আয় ব‍্যায়ের হিসাব অডিট করে রক্ষিত করা হয় কিনা?

Swapan Basu : ক্ষতি কি

Sukhen Joseph Gomes: ইতরদের ইতরামি॥ এক সময় বন্ধ হয়ে যাবে

Suman Barua : আমরা কিছু স্বঘোষিত নেতা পেলাম।

Rokeya Islam: আরো গোটা চারেক হোক তারপর মন্তব্য করি।

Debashish Saha : এ আর নতুন কি?বাংলাদেশীদের এই ঘটনা নিয়ে আলোচনা করা শুধু মাত্র সময় নষ্ট করা।

নিউইয়র্কের এস্টোরিয়ার ফোবানা

ফোবানা ( ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ) প্রায় ৪০ বছর আগে যে উদ্দেশ্য নিয়ে ফোবানার সৃষ্টি হয়েছিল,রাজনৈতিক বিভাজন,ক্ষমতার দ্বন্দ্ব,পদ-পদবী ধরে রাখার প্রতিযোগিতা, ব্যক্তিগত ইগো ইত্যাদি কারণে আজ তা পুরোপুরি ধংস হয়েছে।

ঐক্যের  যে দর্শন ফোনার সৃষ্টি  হয়েছিল, সেই ঐক্যই ধরা ছোয়ার বাইরে থেকে যায়। যার জন্য বার বার যুক্তরাষ্ট্র ও কানাডার বাঙালি কমিউনিটির কাছে প্রশ্নের মুখে পড়েছে এই ফোবানা।

কানাডার টরেন্টো,

এদিকে কানাডার টরোন্টোর ফোবানায়  শীর্ষ ৪ নেতৃত্বের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেন এই চারজন সম্মেলন বর্জন করলেন ? কি অদৃশ্য কারন ? তবে একটি  সুত্র থেকে জানা যায়,ফোবানার অন্যতম কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আবু যুবায়ের দারা পরিকল্পিত  করে গিয়াস আহমেদ, ফিরোজ আহমেদ, কাজী আজম ও সাহাবুদ্দিন সাগরকে কুটকৌশলে সম্মেলন থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। যদিও এর সত্যতা সন্ধানের পক্ষ থেকে যাচাই করা হয় নাই।

ক্যালিফোর্নিয়া

এ ব্যাপারে নিউইয়র্ক কাগজ‘র একটি সংবাদের শিরোনাম করা হযেছে- “শীর্ষ নেতৃত্ব উধাও ফোবানার চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্যাকেশনে।”

সংবাদে বলা হয়েছে- শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতেই টরোন্টোতে শুরু হচ্ছে ৪০তম ফোবানা সম্মেলন। অনুষ্ঠানের ৩ দিন আগেই নেতারা উধাও। কেন এমন হলো। অথচ ২ সপ্তাহ ধূমধাম করে সংবাদ সম্মেলন করলেন। গাইলেন ফোবানার জয়গানের কথামালা। অথচ ৪ সেপ্টেম্বর তাদের অনুপস্থিতিতেই শুরু হলো টরেন্টো ফোবানা সম্মেলন। ফোবানার এই অংশের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ এখন ঢাকায়। সেক্রেটারি ফিরোজ আহমেদ নিউইয়র্কে সোসাইটির নির্বাচন নিয়ে ব্যস্ত। এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান কাজী আজম পরিবার নিয়ে ভ্যাকেশনে রয়েছেন ।

৪ থেকে ৬ সেপ্টেম্বর কানাডার টরেন্টো, নিউইয়র্কের এস্টোরিয়া, ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডার কিসিমিতে ফোবানা সম্মেলন চলছে।

 

 

 

Continue Reading

Related Posts

প্রবন্ধ-নিবন্ধ-মতামত

রঙ্গ-তামাশার চার ফোবানাকে ৯৯% মানুষ ভালো চোখে দেখছে না -পর্ব ১ 

September 5, 2026
1
নিউ ইয়র্ক

নিউইয়র্কে পরিবেশিত ‘বহ্নিশিখা’ নাটক চেতনার গভীর অন্বেষণে মূর্ত হয়ে উঠেছে

August 31, 2026
7

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version