সন্ধান২৪.কম : সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে প্রথম নির্বাচনী বিতর্ক শেষে নিউইয়র্কে ফেরার একদিন পর বৃহস্পতিবার সে খবর জানা যায় । একই মঞ্চে বিতর্কে অংশ নিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তাই জো বাইডেনের সমর্থকদের প্রশ্ন, সেই বির্তক করতে গিয়ে বাইডেন করোনা সংক্রমিত হয়েছেন কিনা ?
ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প করোনা পজিটিভ হওয়ার পর কোয়ারেন্টিনে আছেন। কিন্তু ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে বিতর্ককারী জো বাইডেনের খবর কি?
ট্রাম্পের করোনা আক্রান্তের খবর আসার পর বিষয়টি নিশ্চিত হতে সার্চ ইঞ্জিন গুগলে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে । এর আগে গত বুধবার ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিক্সের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ওহিওর ক্লিভল্যান্ডে নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানের বিমানে সঙ্গী ছিলেন হোপ। ওহিওতে যাওয়ার সময় ট্রাম্পের জ্যেষ্ঠ এই উপদেষ্টাকে মাস্ক পরতে দেখা যায়নি। মার্কিন নির্বাচনের মাত্র এক মাস আগে ট্রাম্পের করোনা আক্রান্তের খবরে অনেকে বিস্মিত হয়েছেন। ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প করোনা পজিটিভ হওয়ার পর কোয়ারেন্টিনে আছেন। কিন্তু ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে বিতর্ককারী জো বাইডেনের খবর কি? তিনিও কি করোনায় আক্রান্ত?
নির্বাচনী বিতর্কের সময় ট্রাম্পের পরিবারের সদস্যরা মাস্ক পরেছিলেন। কিন্তু বিতর্ক চলাকালীন তারা মাস্ক খুলে ফেলেন। এ সময় ক্লিভল্যান্ড ক্লিনিকের চিকিৎসকরা তাদের মাস্ক পরার অনুরোধ জানালেও তারা তা প্রত্যাখ্যান করেন। নিজের নির্বাচনী প্রচারণা শিবিরের অনেক কর্মকর্তা ও স্ত্রী জিল বাইডেনকে নিয়ে বিতর্কে উপস্থিত ছিলেন বাইডেন। বিতর্কের পুরোটা সময় বাইডেন, জিল বাইডেন ও নির্বাচনী কর্মকর্তারা মাস্ক পরেছিলেন। তবুও অনেকেই বলছেন, বিতর্কের একই মঞ্চে থেকে যদি হিক্স এবং ট্রাম্প করোনা আক্রান্ত হন, তাহলে জো বাইডেনও ঝুঁকিতে আছেন। ট্রাম্পের করোনা পজিটিভ হওয়ার খবরের পর গুগল ট্রেন্ডে দেখা যায়, অসংখ্য মানুষ জো বাইডেনের করোনা পরীক্ষা করা হয়েছে কিনা তা জানতে সার্চ করেছেন।


