Friday, September 11, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন হাসিনার কন্যা সায়মা, কী অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে?

September 10, 2026
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0

(বাঁ দিকে) সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনা (ডান দিকে)

0
SHARES
7
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (সংক্ষেপে ‘হু’) পদ থেকে ইস্তফা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তাঁর বিরুদ্ধে পদের অপব্যবহার, আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগ উঠেছিল। সমস্ত অভিযোগই অবশ্য অস্বীকার করেছিলেন হাসিনা-কন্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্‌থ অর্গানাইজ়েশন (সংক্ষেপে ‘হু’)-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ছিলেন তিনি।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বুধবার হু-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন সায়মা। পদত্যাগপত্রে গেব্রিয়েসাসের নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা জানান হাসিনা-কন্যা। নিজের অর্থনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরেন। সায়মা লেখেন, “যেহেতু আপনি দায়িত্ব পালনে আমায় বিরত করে চলেছেন, সেহেতু আমি হু-তে আপনার নেতৃত্বের প্রতি আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলেছি।” একই সঙ্গে সায়মা লেখেন, “প্রায় এক বছর আপনার নির্দেশে আমি বেতন বা সাম্মানিক ছাড়াই ছুটিতে রয়েছি। আমার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” নিজের দায়িত্ব তিনি আন্তরিক ভাবেই পালন করেছেন বলে জানান হাসিনা-কন্যা।

২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির ভোটে হু-র ওই শীর্ষস্তরের পদে নির্বাচিত হয়েছিলেন সায়মা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য তাঁকে দক্ষি‌ণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তার পদে নিযুক্ত করে হু। ওই বছরেরই অগস্টে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশাপাশি সায়মার বিরুদ্ধেও তদন্ত শুরু করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) হাসিনা-কন্যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করে। তার পরেই ২০২৫ সালের জুলাই মাসে সায়মাকে বেতনহীন ছুটিতে পাঠিয়ে দিয়েছিল হু।

 

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, চিন সফরে গিয়ে হাসিনা-কন্যা আর্থিক দুর্নীতি করেছিলেন বলে অভিযোগ তোলে হু। তিনি শিক্ষাগত যোগ্যতা নিয়েও ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এই সমস্ত অভিযোগ খারিজ করে গত ৩ জুলাই হু-কে একটি চিঠি দেন সায়মার আইনজীবীরা। এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে অভিযোগ তোলা হয় যে, বাংলাদেশে একটি জমি অবৈধ ভাবে দখল করেছেন হাসিনা-কন্যা। পদত্যাগপত্রে সেই অভিযোগও খারিজ করে সায়মার দাবি, হু-র পদে বসার আগেই ওই জমিটি অধিগ্রহণ করেছিলেন তিনি। এর পাশাপাশি তিনি দাবি করেন, হাসিনার পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় ওই জমির স্বত্ব পান তিনি।আনন্দবাজার ডট কম ডেস্ক

 

Related Posts

আন্তর্জাতিক

‘ইসলামি নেটোয়’ আপাতত জায়গা হচ্ছে না বাংলাদেশের, বলল পাকিস্তান!

September 10, 2026
7
আন্তর্জাতিক

এভারেস্টের দেশ  তছনছ ! আমেরিকার নাগরিকসহ মৃত্যু কমপক্ষে ৩৬৫। নিশ্চিহ্ন গ্রামের পর গ্রাম

August 27, 2026
15
No Result
View All Result

Recent Posts

  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন হাসিনার কন্যা সায়মা, কী অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে?
  • ‘ইসলামি নেটোয়’ আপাতত জায়গা হচ্ছে না বাংলাদেশের, বলল পাকিস্তান!
  • চিন্ময়কৃষ্ণ দাসের মা প্রয়াত, ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি জেলে বন্দি চিন্ময়কৃষ্ণ দাসের
  • ২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে বাংলাদেশের  প্রধানমন্ত্রী তারেক রহমানের নাগরিক সংবর্ধনা
  • ‘আইফেল টাওয়ার থেকে মহিলাদের সরাতে হবে’, শর্ত দেয়া কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শেষে ক্ষমা চাইল

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version