সন্ধান২৪.কম : বেশ কয়েক বছর আগে আইএসে যোগ দিয়েছিলেন এক জার্মান নারী। কিন্তু ফিরে এসে পড়েছেন মহা অর্থসংকটে। যার জন্য বিক্রি করে দিতে হয়েছিলো বিয়েতে স্বামীর দেওয়া উপহার পাওয়া একে-৪৭ বন্দুকটি। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ আইনজীবী বলেন, জিনিপ জি নামের এই জার্মান নারী মোট তিনবার সন্ত্রাসী সংগঠন আইএসে যোগ দিয়েছিলেন।
আইনজীবী আরো বলেন,২০১৪ সালের সেপ্টেম্বরে সিরিয়াতে এই নারী সন্ত্রাসী সংগঠন আইএসে যোগ দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলেন। সেখানে এক চেচেন যোদ্ধাকে বিয়ে করে পরিবার থেকে দূরে সরে যান।
প্রথম স্বামী মারা যাওয়ার পর দেশদ্রোহে অভিযুক্ত এই নারী ২০১৫ সালের অক্টোবরে এক জার্মান আইএস যোদ্ধাকে বিয়ে করে রাকায় চলে যান। পরে এই দম্পত্তি আবারো জার্মানিতে ফিরে আসেন। ফিরে এসে তারা আইএস থেকে পালিয়ে আসা এক ব্যক্তির বাড়ি দখল করে বসবাস শুরু করেন। যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ ও দস্যুতার শামিল। ঘটনাটি এভাবেই বলছিলেন এক জার্মান আইনজীবী।
আইনজীবী আরো জানান, এই নারী তাঁর স্বামীকে বিয়েতে একটি কালাশনিকভ বন্দুক উপহার চেয়েছিলেন। পরে তিনি সেটি পরিচালনা শিখেন। যদিও চরম অর্থকষ্টে সেটি কয়েক সপ্তাহ পরেই বিক্রি করতে বাধ্য হন।
