বৈরুতে আরও এক বাংলাদেশির মৃত্যু, ১০০ বাংলাদেশী আহত

মিজানুর রহমান বৈরুতের একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

সন্ধান২৪.কম : লেবাননের বৈরুতে দুটি ভয়াবহ বিস্ফোরণে রাসেল মিয়া নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই নিয়ে বিস্ফোরণে এখন পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচেছ।  এছাড়া এই ঘটনায় ২১ জন নৌবাহিনীর সদস্যসহ ৯৯ জন বাংলাদেশি আহত হয়েছেন।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি  বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাসুদ বিস্ফোরণ হওয়া বন্দরটির কাছেই একটি পেট্রোল পাম্পে কাজ করতো। বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মাসুদ মিয়ার ছেলে।

নিহত মেহেদী হাসান রনির 

এদিকে এই ঘটনায় আহতদের মধ্যে নৌবাহিনীর একজনের অবস্থা গুরুতর। গুরুতর আহত নৌবাহিনীর ওই সদস্য হচ্ছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (চিফইআরএ) মো. হারুন উর রশীদ।

এই বিষয়ে লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয় , ‘এখন পর্যন্ত চার জন মারা গেছে এবং এটি বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। মৃতদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা করছি। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে স্বাস্থ্য, শ্রমসহ আরও কয়েকটি মন্ত্রণালয় ও এজেন্সি থেকে অনুমতি নিতে হয়। এটি করতে ১০ দিনের মতো সময় লাগতে পারে।’

আহতদের বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ৭৮ জন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে বলে জানতে পেরেছি। এরমধ্যে পাঁচ থেকে সাত জন হাসপাতালে আছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে রাজধানী বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে। এতে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে।

 

 

Exit mobile version