সন্ধান২৪.কম : লেবাননের রাজধানী বৈরুতে দুটো বিস্ফোরণে নিহত হয়েছেন ৮০ জন আহত হয়েছেন আরও তিন হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির রাজনৈতিক দল কাতায়েবের মহাসচিব নজর নাজারিয়ান। খবর সিএনএনের।

মঙ্গলবার বিকেলে বেইরুটের বন্দর এলাকায় বিস্ফোরণটি ঘটে। এর তীব্রতা এতটাই ছিল যে ১০ কিলোমিটার দূর পর্যন্ত তা কম্পন অনুভূত হয়। লেবাননের সরকার জানিয়েছেন, এই ঘটনায় এই বিস্ফোরণ কি ভাবে হলো, তা নিয়ে এখন অনেক প্রশ্ন দেখা দিয়েছে।
তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। অন্য দিকে, বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বুধবার জাতীয় শোক দিবসের ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।
স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেখানে বেশ কয়েকটি বহুতল ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন অনেকেই। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে সে দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর দাবি, অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই এই বিস্ফোরণ হয়েছে। তবে বিস্ফোরণের আসল উত্স কী তা খতিয়ে দেখছে পুলিশ।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্থানীয় সময় তখন বিকেল সাড়ে ৫টা। পর পর দুটো জোরাল বিস্ফোরণ হয় বন্দর এলাকায়। তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের বহু বাড়ি ভেঙে গুঁড়িয়ে যায়। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন মানুষ। বহু মানুষ আহত হন।