ভালোবাসা দিবসে ভাবিকে ধর্ষণ! দেবর গ্রেপ্তার

সন্ধান২৪.কমঃ গত রবিবার রাত ৯টার দিকে বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাহাঙ্গীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তার চাচাতো ভাবি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ আলীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়,  ফেনীর দাগনভূঞা উপজেলায়  ওই নারীর ঘরে কেউ না থাকার সুযোগে তার চাচাতো দেবর জাহাঙ্গীর সেখানে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে বাড়ি অন্যান্য সদস্যরা এগিয়ে এসে জাহাঙ্গীরকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান। পরদিন সোমবার জাহাঙ্গীরকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ধষর্ণের শিকার ওই নারী।

ভূক্তভোগী নারী বলেন, দেড় বছর আগে প্রবাসে আমার স্বামী মৃত্যুবরণ করেন। এরপর থেকে প্রায়ই বিদেশ থেকে আমাকে মোবাইল ফোনে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন জাহাঙ্গীর। গত দুই মাস আগে তিনি দেশে এসে আমাকে বিয়ের প্রস্তাব দেন। রাজি না হওয়ায় আমাকে ধর্ষণ করেন।

 

Exit mobile version