মার্কিন সেনাকে হত্যা বা আটকের জন্য ইরানের ৩০ হাজার ডলার করে পুরস্কার ঘোষণা

সন্ধান২৪.কম ডেস্ক : ইরানের সেনাপ্রধান আমির হাতামি ঘোষণা দিয়েছেন, যেকোনো মার্কিন সেনাসদস্যকে হত্যা বা বন্দী করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার । কোনো নারী এ কাজ করতে পারলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হবে।

এ ধরনের আর্থিক সহায়তায় অংশ নিতে সাধারণ মানুষের পক্ষ থেকে বিপুলসংখ্যক অনুরোধ আসার পর এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মেজর জেনারেল হাতামি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে এ তথ্য জানা গেছে। মার্কিন সেনাদের লক্ষ্য করে এ কথিত অভিযানগুলো ঠিক কোথায় বা কখন চালানো হতে পারে, সে বিষয়ে সেনাপ্রধান হাতামি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।

মার্কিন সেনাদের লক্ষ্য করে এ কথিত অভিযানগুলো ঠিক কোথায় বা কখন চালানো হতে পারে, সে বিষয়ে সেনাপ্রধান হাতামি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।

তবে চলমান সংঘাতে ইরানের অভ্যন্তরে মার্কিন স্থলবাহিনীর কোনো ধরনের মোতায়েন বা উপস্থিতির তথ্য জানা যায়নি। অবশ্য, গত এপ্রিল মাসে ইরানে বিধ্বস্ত হওয়া একটি উড়োজাহাজের মার্কিন পাইলটকে উদ্ধারে এক বিশেষ অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তথ্যসূত্র: গালফ নিউজ

 

 

Exit mobile version