মালয়েশিয়া থেকে বহিষ্কার করলো রায়হান কবিরকে

কুয়ালালামুপর বিমান বন্দরে হাতকড়া পরা রায়হান কবির।

সন্ধান২৪.কম : পুলিশের হাতে আটক বাংলাদেশী নাগরিক রায়হান কবিরকে সে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে । মালয়েশিয়ায় করোনাভাইরাস মহামারির মধ্যে অভিবাসী শ্রমিকদের দুর্ভোগ নিয়ে সাক্ষাৎকার দেয়ার অপরাধে এই  বহিষ্কার ।

স্থানীয় সময় রাত নয়টার দিকে পুলিশ তাকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে। তাকে রাত ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের ঢাকাগামী বিমানে তুলে দেয়া হয়েছে । তাকে যখন বিমানবন্দরে হাজির করা হয় তখন তার কাঁধে ছিল একটি স্লিং ব্যাগ। তিনি সেখানে অপেক্ষমান সাংবাদিদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তাকে মুক্ত করার ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা ছিল। শেষপর্যন্ত মালয়েশিয়া সরকার রায়হান কবিরের বিরুদ্ধে কোন মামলা না দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বলে তিনি উল্লেখ করেছেন।

ব্রাকের এই কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত ১টার দিকে রায়হান কবিরের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা তাকে ঢাকায় বিমানবন্দরে গ্রহণ করবেন। এরপর তারা পরিবারের সদস্যদের কাছে রায়হান কবিরকে পৌঁছে দেবেন।

সম্প্রতি আল জাজিরা টেলিভিশনে প্রচারিত একটি তথ্যচিত্রে রায়হান কবির বলেছিলেন যে অনিবন্ধিত বিদেশি শ্রমিকরা বৈষম্যের শিকার হচ্ছেন, এবং ভাইরাসের বিস্তার ঠেকাতে শত শত অভিবাসীকে জেলে পাঠানো হয়েছে। এরপর দু’সপ্তাহ ধরে খোঁজ করে পুলিশ গত মাসে মি. কবিরকে গ্রেফতার করে। প্রায় ২৬ মিনিটের ঐ ডকুমেন্টারিতে মালয়েশিয়ায় আটকে পড়া অবৈধ শ্রমিকদের বেহাল দশার কথা তুলে ধরা হয়।

 

Exit mobile version