ফক্স-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মাস্কের পক্ষে।’ তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি মাস্ক পরবেন কিনা? উত্তরে তিনি বলেন, ‘আমি যদি মানুষের সঙ্গে ঠাসাঠাসি অবস্থায় থাকি, তাহলে আমি অবশ্যই আমি মাস্ক পরবো।’
যেদিন মাস্ক পরার পক্ষে ট্রাম্প এমন মন্তব্য করেন সেদিনটিতে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৫২ হাজার মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ট্রাম্প বলেন, মানুষ তাকে অতীতে মাস্ক পরতে দেখেছে এবং জনসমাগমের মধ্যে এটি পরতে তার কোনও সমস্যা নেই।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। আমাদের দেশে অনেক জায়গা আছে যেখানে মানুষজন পরস্পরের কাছ থেকে বেশ দূরে অবস্থান করে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, লোকজন যদি মাস্ক পরে ভালো বোধ করে তাহলে তারা পরতে পারে।
ট্রাম্পের কাছে প্রশ্ন ছিল, করোনাভাইরাস একদিন উধাও হয়ে যাবে! এ কথা তিনি এখনও বিশ্বাস করেন কিনা? জবাবে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি। অবশ্যই, কোন একটা সময় এটা চলে যাবে।’
মাস্ক নিয়ে আগে কী বলেছিলেন ট্রাম্প?
২০২০ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জনসমাগমে মাস্ক পরার সুপারিশ করেছিল। তখন ট্রাম্প বলেছিলেন, তিনি মাস্ক পরবেন না। কেননা, একজন মানুষ মাস্ক পরবেন কিনা সেটি তার ব্যক্তিগত পছন্দের বিষয়।
গত মাসে তিনি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, তার বিরুদ্ধে রাজনীতির জন্য কিছু মানুষ মাস্ক পরে। মে মাসে মিশিগানে একটি কারখানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, ক্যামেরার সামনে আসার আগে তিনি মাস্ক খুলে ফেলেছেন। ট্রাম্প বলেন, ‘মাস্ক পরার মাধ্যমে আমি সংবাদমাধ্যমকে আনন্দ দিতে চাই না।’