মিসরে ৫ হাজার বছর আগের বিয়ার কারখানার সন্ধান

সন্ধান২৪.কমঃ শনিবার মিসরের পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মিসরের প্রত্নতাত্ত্বিকেরা অ্যাবাইডসে পাঁচ হাজার বছর আগের বিয়ার কারখানার সন্ধান পেয়েছেন । তাদের দাবি, এটাই পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিয়ার তৈরির কারখানা।

এবার সব মিলিয়ে আটটি বড় আধারে ওই মদ রাখা ছিল। একেকটি আধারে ৪০টি করে পাত্র। আমেরিকা ও মিসরের যৌথ উদ্যোগে ওই খননকাজ চালানো হচ্ছিল সেদেশের অ্যাবিডোসে। খননকাজের প্রধান নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথু অ্যাডামস জানাচ্ছেন, ”সম্ভবত এখানে বিয়ার তৈরি করা হত মিশরের রাজ পরিবারের অন্ত্যেষ্টি ক্রিয়ায় ব্যবহারের জন্য।”

তবে এই ঘটনাকে ঠিক অভূতপূর্ব বলতে পারছেন না তারা। এর আগেও ২০১৫ সালে প্রমাণ মিলেছিল যে প্রাচীন মিসরে তৈরি হত বিয়ার!

 

Exit mobile version