মুক্তি পেল ‘একজন মহান পিতা’

সন্ধান২৪.কম :একজন মহান পিতা’ গতকাল শুক্রবার দেশব্যাপী বিভিন্ন হলে মুক্তি পেয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের কালজয়ী অধ্যায় নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র ।

‘একজন মহান পিতা’র একটি দৃশ্য

নির্মাতা সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে ঢাকার বাইরে বেশ কিছু হলে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। এর মধ্যে বগুড়ার ‘মম ইন সিনেপ্লেক্স’, নওগাঁর আত্রাইয়ের ‘সেভেন স্টার সিনেপ্লেক্স’, খুলনার ‘চিত্রালী’, ময়মনসিংহের ‘পূরবী’, নাভারণ যশোরের ‘তুলি’, ইশ্বরগঞ্জের ‘সোনালী’, নাগরপুরের ‘ফাল্গুনী’, টাঙ্গাইলের মধুপুরের ‘মাধবী’ এবং ফুলবাড়ীর অবকাশ সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। দ্বিতীয় সপ্তাহে রাজধানী ঢাকার একাধিক হলে চলচ্চিত্রটি মুক্তি পাবে।

‘একজন মহান পিতা’ চলচ্চিত্রের গবেষণা, কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফার সৈয়দ রাশিদুল হাসান। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট নিবেদিত চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক শেখ শাহ আলম।

চলচ্চিত্রে অভিনয় করেছেন মির্জা আফরিন, হিমেল রাজ আলভী সরকার, শেখ শাহ আলম, শ্যামল কান্তি নাগ, রাশেদুল ইসলাম রাজিব, রাকিব হোসেন, সাজু আহমেদ, রাশেদ রেহমান, আবদুর রাজ্জাক খোকন সাগরিকা ম-ল, সৃষ্টি মির্জা এবং একটি বিশেষ চরিত্রে নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন।

 

Exit mobile version