মুজিববর্ষ উপলক্ষে মৈত্রী থিয়েটারর “বর্ণচোরা”১৬ জানুয়ারি

মুজিববর্ষ উপলক্ষে মৈত্রী থিয়েটারর “বর্ণচোরা”

সন্ধান২৪.কমঃ ১৬ জানুয়ারি সন্ধ্যা ৫.৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে  মৈত্রী থিয়েটারের আয়োজনে “বর্ণচোরা” নাটকের বিশেষ প্রদর্শনী হবে। মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে প্রদর্শনী হচ্ছে।

নাটকটির নির্দেশনা দিয়েছেন নিয়াজ আহমেদ এবং নাটকটি পরিকল্পনা ও নবরূপায়ণ করেছে হামিদুর রহমান পাপ্পু ও আলমগীর। ৫২ জন অভিনেতা-অভিনেত্রী, শিশু শিল্পী সহ ১০ জন টেকনিক্যাল সদস্য নিয়ে মোট ৬২ জনের একটি বিশাল দল নিয়ে এই নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে।

অধ্যাপক মমতাজ উদদীন আহমেদের লেখা এ নাটকটির ১৫০টি প্রদর্শনী এযাবৎ হয়েছে। এই বিশেষ প্রদর্শনীতে বর্ণচোরা নাটকটি মূল অংশ ঠিক রেখে ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জন সহ ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে নাটকে বিস্তৃতি আনার চেষ্টা করা হয়েছে সেই সাথে ঘটনাপ্রবাহ বিভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

 

 

Exit mobile version