মুনিয়া কুমিল্লায় মা-বাবার কবরের পাশে সমাহিত

ন্ধান২৪.কম: মোসারাত জাহান মুনিয়াকে কুমিল্লায় তার মা-বাবার পাশে দাফন করা হয়েছে। মঙ্গলবার আসরের নামাজের পর কুমিল্লার টমছমব্রিজ কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। পরে সেখানে কান্নারত কণ্ঠে মুনিয়ার বড়বোন নুসরাত জাহান বলেন, আমার বোনকে মানসিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমি মামলা করেছি।

মুনিয়ার  বোন ইসরাত জাহান তানিয়া গুলশান থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগ আনা হয়। 

নিহতের বড় ভাই আশিকুর রহমান সবুজ জানান, দীর্ঘদিন নিয়মিত যোগাযোগ না থাকলেও মুনিয়া আত্মহত্যা করতে পারে এটা মনে হয় না। ঘটনাটি রহস্যজনক বলেই মনে হয়।

সোমবার রাতে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে ২১ বছর বয়সী মুনিয়ার লাশ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।

ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মুনিয়া গুলশানের ওই ফ্ল্যাটে একাই থাকতেন।

পুলিশ বলছে, ওই তরুণীর সঙ্গে ‘প্রেমের সম্পর্ক’ ছিল আনভীরের; গুলশানের ওই ফ্ল্যাটে তার যাতায়াতও ছিল। ওই মামলায় পুলিশের আবেদনে আদালত ইতোমধ্যে সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী ৩০ মের মধ্যে পুলিশকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

 

Exit mobile version