সন্ধান২৪.কম : সম্প্রতি ফ্রান্সে দুই/ একটি অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে “ইসলামপন্থী উগ্রবাদ‘ মোকাবেলার লক্ষ্যে কড়া আইন করতে যাচ্ছে ফ্রান্স সরকার। বুধবার এই আইনের খসড়া প্রকাশিত হয়।
জানা গেছে, ফ্রান্সের মসজিদগুলিতে কীভাবে অর্থ আসছে, তা দেখা হবে। এছাড়া মসজিদগুলোকে প্রার্থনার স্থান হিসেবে রেজিস্টার করতে হবে। এছাড়া ধর্মীয় সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় নিয়ে আসা হবে। তবে এই আইনের কোথাও মুসলমান এবং ইসলাম শব্দের ব্যবহার করেনি ফ্রান্স সরকার।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলায় পার্লামেন্টে এই বিল তোলা হবে।এদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে এই আইনের মাধ্যমে ফ্রান্সের মুসলিমানরা বৈষম্যের শিকার হবে। একটি সংবাদ সম্মেলনে ক্যাসটেক্স বলেন, বিচ্ছিন্নতাবাদ খুবই বিপজ্জনক কারণ এটি বিভক্ত করে এবং ঘৃণা ও হিংস্রতা ছড়ায় । ইত্তেফাক/এআর
