ম্যাজিকের মতো কাজ করার জন্য পুলিশকে ধন্যবাদ জানালেন পরীমণি

সাংবাদিকদের ব্রিফ করছেন পরীমণি। 

সন্ধান২৪.কমঃ মিডিয়ার মানুষরা নতুন নতুন গল্প বানায়। ডিবি কার্যালয়ে আসার সময় অনেকে জানতে চেয়েছেন আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ? আসলে আমাকে কোথাও নিয়ে যাওয়া হয়নি। আমি একা একাই এসেছি এখানে। এখানে এসে আমি মেন্টালি রিফ্রেশ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, চিত্রনায়িকা পরীমণি ।

চিত্রনায়িকা পরীমণি  মঙ্গলবার ( ১৫ জুন) বিকেলে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  এসব কথা বলেন।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশীদকে উল্লেখ করে বলেন, স্যার অনেকটা ম্যাজিকের মতো সবকিছু করেছেন। এতোটা তাড়াতাড়ি ম্যাজিকের মতো পুলিশ আমাকে সহযোগিতা করবে সেটা আমি ভাবতে পারিনি। কয়েক ঘণ্টার মধ্যেই দেখলাম অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আমার বিশ্বাস সঠিক বিচার পাবো।

জনপ্রিয় এই নায়িকা বলেন, আমি যে কাজে ফিরবো সেই শক্তিটা পুলিশ আমাকে দিয়েছে। তারা আমাকে শক্তি যুগিয়েছে। আমি তাদের কাছে এতোটা আশা করিনি। তারা এতোটা বন্ধু সুলভ হবে ভাবিনি।

 

 

Exit mobile version