ম্যারাডোনাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে !

সন্ধান২৪.কমঃ  কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে এখন বহু প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মধ্যে সাতজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে ফুটবল জাদুকর ম্যারাডোনাকে পরিকল্পনা করে হত্যার অভিযোগ আনা হয়েছে।

 অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্নায়ুচিকিৎসক লিয়োপল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ।

অভিযোগ প্রমাণিত হলে আসামিদের ৮ থেকে ২৫ বছরের জন্য কারাদ্ল হতে পারে । ম্যারাডোনা গত বছর ২৫ নভেম্বর মারা যান । হৃদরোগে আক্রান্ত হয়ে ম্যারাডোনা মারা যান বলে জানা গিয়েছিল। সেই তদন্তেই জানা গেছে তার চিকিৎসায় গাফিলতি হয়েছে। অভিযুক্তদের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ম্যারাডোনার দুই মেয়ে লুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মারাদোনার শরীর আরো খারাপ হয়ে যাওয়ার জন্য লুককে দায়ী করেন ম্যারাডোনার দুই মেয়ে।

ওই সাত চিকিৎসকের শুনানি শুরু হবে আগামী ৩১ মে থেকে , তারা তখন নিজেদের যুক্তি উপস্থাপন করতে পারবেন। এই মাসের শুরুর দিকে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড জানায়, ম্যারাডোনার সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের কর্মকাল ছিল অপর্যাপ্ত, অদক্ষ ও বেপরোয়া। এরপরই বোঝা যাচ্ছিল, ম্যারাডোনার মৃত্যুর আগে তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকেরা ঝামেলায় পড়তে যাচ্ছেন। এরপর আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যু নিয়ে তদন্তের পর্যায়ে গতকাল নতুন মোড় নেয়।

 

Exit mobile version