যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদ্বেষ ও তিক্ততার তুঙ্গে ট্রাম্প-বাইডেন প্রচার শিবির

সন্ধান২৪.কম : এর আগে আর কোনো মার্কিন নির্বাচনে এত তিক্ততা দেখা যায়নি ।  হারলে ট্রাম্প ক্ষমতা ছাড়তে চাইবেন না, বলেছেন স্যান্ডার্স । করোনাভাইরাস মহামারি আর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণবাদবিরোধী আন্দোলন ও সহিংস দাঙ্গার প্রেক্ষাপটে শুরু হওয়া প্রচারণায় ট্রাম্প ও বাইডেনের সমর্থকরা আক্রমণাত্মক ও উসকানিমূলক অবস্থান নিয়েছেন।

এক সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। কিন্তু চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই যেন বিদ্বেষ আর কাঁদা ছোড়াছুড়ি  ছড়িয়ে পড়ছে আমেরিকাসহ সারা বিশ্বে। এর আগে আর কোনো  নির্বাচনে এত তিক্ততা আর সামাজিক বিভাজন দেখা যায়নি। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স
চলতি বছরের আসন্ন এই নির্বাচনে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াই করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিপক্ষ জো বাইডেনের সমর্থকদের উদ্দেশে সম্প্রতি তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নৈরাজ্যবাদীদের যেভাবেই হোক যুক্তরাষ্ট্রের মাটি থেকে উচ্ছেদ করবেন তিনি।
অন্যদিকে, এই নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদকে যুক্তরাষ্ট্রের জন্য এক কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, মার্কিন জনগণের একতা এই কালো অধ্যায়ের সমাপ্তি ঘটাবে। এভাবেই চলছে একে অপরকে আক্রমণ। নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করতে যা নতুন নয়। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে হারলে ট্রাম্প ক্ষমতা ছাড়তে চাইবেন না : স্যান্ডার্স
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সতর্ক ঘণ্টা বাজালেন বার্নি স্যান্ডার্স। কংগ্রেসের এই সিনেটর বলেছেন, নভেম্বরের নির্বাচনে হেরে গেলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা না ছাড়ার ঘটনা প্রত্যক্ষ করার জন্য মার্কিনিদের প্রস্তুত থাকতে হবে।
এক সাক্ষাৎকারে স্যান্ডার্স বলেন, ‘এই নির্বাচন নিয়ে উদ্বেগের কারণ আছে। গত জুলাইয়ে ট্রাম্পের এক সাক্ষাৎকারের কথা উলেস্নখ করে তিনি বলেন, এটা কেবল অলস মস্তিষ্কের চিন্তা-ভাবনা নয়। ট্রাম্প বলেছিলেন, ‘এই নির্বাচনে তারা কেবল ভোটাভুটিতে কারচুপির মাধ্যমে আমাদের হারাতে পারে।’ ট্রাম্প এমন এক সময় এই বক্তব্য দিয়েছেন, যখন জাতীয় জরিপে বলা হচ্ছে, তিনি পিছিয়ে।
স্যান্ডার্সের মতে, নির্বাচনে হার যে ট্রাম্প মানবেন না, সেটা পরিষ্কার হয়েছে ওই বক্তব্যে। এমন আশঙ্কার কথা মাথায় রেখে সচেতনতা বাড়াতে পরের কয়েক সপ্তাহ প্রচারণায় নামবেন বলে এই সিনেটর আভাস দিয়েছেন। তিনি বলেন, ‘দুঃস্বপ্নের মতো একটা ঘটনা প্রত্যক্ষ করার জন্য মার্কিনিদের প্রস্তুত থাকতে হবে। পরের দুই মাস এনিয়ে তাদের সতর্ক করতে হবে এবং তা যদি ঘটে, তাহলে আমাদের কী করার প্রয়োজন সেটা নিয়ে কথা বলা দরকার।’

টেক্সাসে ট্রাম্পের নির্বাচনী নৌ-মিছিলে নৌকাডুবি

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের একটি হ্রদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে আয়োজিত একটি নৌ-মিছিলে কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। শনিবারের ওই মিছিলে আড়াই হাজারের বেশি লোক যোগ দেয়। তারা অনেকগুলো স্পিডবোট নিয়ে এগোনো শুরু করার সঙ্গে সঙ্গে হ্রদে ব্যাপক ঢেউয়ের সৃষ্টি হয়। এতে অন্তত চারটি বোট ডুবে যায় ও কয়েকটি পাথরে গিয়ে ধাক্কা খায়।

Exit mobile version