যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ার চকলেট কারখানায় বিস্ফোরণে নিহত ২

সন্ধান২৪.কম ঃ  যুক্তরাষ্ট্রে একটি চকলেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২ জন। নিখোঁজ কমপক্ষে ৯ জন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় পেনসিলভানিয়ার ওয়েস্ট রিডিং এ অবস্থিত আর এম পামার কোম্পানি নামের কারখানাটিতে ঘটে এ বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে সরিয়ে নেয়া হয় কারখানার বাকি কর্মীদের। তবে বিস্ফোরণের সময় ভেতরে কতজন ছিল এ নিয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

ওয়েস্ট রিডিংয়ের পুলিশ প্রধান ওয়েন হোল্ডেন জানিয়েছেন, বিস্ফোরণে পামার কোম্পানির দুই নম্বর ভবন ধ্বংস হয়ে গেছে। আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইজন নিহত হয়েছেন।  পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো তদন্ত করা হচ্ছে।

Exit mobile version