সন্ধান২৪.কম ডেস্ক : হিন্দু মন্দিরে গণহত্যা চালানোর ষড়যন্ত্র করার অভিযোগে ১৯ বছরের এক আমেরিকান তরুণকে গ্রেফতার করল পুলিশ৷ অভিযুক্তের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস।
অভিযোগ, মন্দিরে গিয়ে একাধিক ভারতীয়কে গুলি করে হত্যার পরিকল্পনা করেছিল ওই তরুণ। কিন্তু গুলি চালানোর সময় তার রাইফেলে গোলযোগ দেখা দেওয়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়। পরে অভিযুক্তের এক সহকর্মী পুলিশকে তার পরিকল্পনার কথা জানালে গ্রেফতার করা হয় তাকে।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত লোকজনের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতীয়দের হত্যা করতে উদ্গ্রীব ছিলেন এবং সহকর্মীদের কাছে সম্ভাব্য হামলার পরিকল্পনা ও সামরিক কৌশলগত সরঞ্জামের ছবি প্রকাশ করেছিলেন।
কুক কাউন্টি স্টেটস অ্যাটর্নির কার্যালয়ের প্রসিকিউটরদের বরাতে জানা গেছে, পাপোরাকিস কর্মস্থলে নিজেকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী হিসেবে পরিচয় দিয়েছিলেন। আট পৃষ্ঠার একটি নথি থেকে জানা যায়, তিনি ভারতীয়দের হত্যা করার জন্য আর অপেক্ষা করতে পারছেন না বলে উল্লেখ করেছিলেন। তাঁর এক সহকর্মী বিষয়টি পুলিশে জানালে সম্ভাব্য হামলা ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত রোববার (১১ অক্টোবর) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার সময় মাউন্ট প্রসপেক্ট ও পালাটাইন পুলিশ বিভাগের সদস্যরা সমন্বিত অভিযান চালিয়ে পাপোরাকিসকে গ্রেপ্তার করেন। তদন্তকারীদের ধারণা, ওই দিনই ইলিনয়ের অরোরা শহরের একটি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার পরিকল্পনা ছিল তাঁর। মন্দিরটি পালাটাইন থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
পাপোরাকিসের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক গুলিভর্তি ম্যাগাজিন ও কয়েক শ রাউন্ড অতিরিক্ত গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা সরঞ্জামের মধ্যে বডি আর্মারযুক্ত একটি কৌশলগত ভেস্টও ছিল। ভেস্টটিতে শ্বেতাঙ্গ চরমপন্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রতীকসংবলিত একটি ব্যাচ পাওয়া যায়।
কর্তৃপক্ষের ধারণা, অরোরার সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম মন্দির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী (বালাজি) মন্দির তাঁর সম্ভাব্য লক্ষ্য ছিল। আজকের পত্রিকা ডেস্ক


