Friday, July 3, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

যে কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন সাইফউদ্দিন-রাহি

March 12, 2022
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
17
VIEWS
Share on Facebook

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই চোট নিয়ে দল থেকে ছিটকে পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। এর পর থেকে জাতীয় দলের কয়েকটি সিরিজ গেলেও জাতীয় দলের জার্সি আর গায়ে দেওয়া হয়নি এ পেস অলরাউন্ডারের। এদিকে পেসার আবু জায়েদ রাহিকেও কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি।

সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগের অনুশীলনের এক ফাঁকে বাংলাদেশের কোচদের নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করে বসেন সাইফউদ্দিন। সাড়ে পাঁচ মাস কোনো কোচ তার সঙ্গে যোগাযোগ রাখেনি বলে মন্তব্য করেন সাইফউদ্দিন।

বিষয়টি নিয়ে বিসিবি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিলে ক্ষমা চান এই অলরাউন্ডার। কিন্তু এর পরও ভাগ্য খুলেনি তার।

২০২২ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন এ অলরাউন্ডার। প্রশ্ন উঠছে, চুক্তিতে না থাকার কারণ কি তার ‘অপরিপক্ব’ মন্তব্য? বেফাঁস মন্তব্যে কপাল পুড়ল সাইফউদ্দিনের?

এ বিষয়ে বৃহস্পতিবার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ‘বেফাঁস’ মন্তব্য নয়, ইনজুরির কারণেই এবারের চুক্তিতে সাইফউদ্দিনকে রাখা হয়নি বলে জানান তিনি।

নান্নু বলেন , ‘সাইফউদ্দিন তো ইনজুরিতে। তাকে বোর্ড যথেষ্ট সময় দিচ্ছে, লন্ডন থেকে ডাক্তারও দেখিয়ে এনেছে। সুস্থ হয়ে প্রিমিয়ার লিগ খেলার জন্য প্রস্তুত হচ্ছে। তাকে যখন জাতীয় দলে পাওয়া যাবে, তখন আমরা আবার চুক্তিবদ্ধ করব।’

এদিকে পেসার আবু জায়েদ রাহিকেও কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। গত বছর টেস্টের চুক্তিতে ছিলেন তিনি। এই সময়ে বাংলাদেশ ৯ টেস্ট খেললেও রাহিকে দেখা গেছে মাত্র চার ম্যাচে। সবশেষ নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে দেখা গেছে ২৮ বছর বয়সি এ ডানহাতি বোলারকে।

এবার রাহিকে চুক্তিতে না রাখার কারণ জানান প্রধান নির্বাচক, ‘আবু জায়েদ মাঝে অনেকদিন ধরে নিয়মিত হতে পারছে না। এজন্য তাকে এক বছরের জন্য আমরা বাইরে রেখেছি। নিয়মিত হয়ে গেলে আবার তাকে চুক্তিবদ্ধ করতে বলব। ’

এবার চুক্তিতে নেই সাইফ হাসান, সৌম্য সরকার ও শামীম হোসেন পাটওয়ারীও। কেন্দ্রীয় চুক্তিতে এই প্রথম সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান ও ইয়াসির আলী রাব্বি। দুজই আছেন টেস্টে।

নতুনদের বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘মাহমুদুল হাসানের সঙ্গে রাব্বিকেও নেওয়া হয়েছে লাল বলের ক্রিকেটে উৎসাহ বাড়ানোর জন্য। টেস্ট ক্রিকেটকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।’

Related Posts

খেলা

‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার

June 15, 2026
9
খেলা

বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’

June 15, 2026
21
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version