রাজ-পরীমণির গায়ে হলুদ হয়ে গেল, বিয়ে আজ

হয়ে গেল রাজ-পরীমণির গায়েহলুদ

সন্ধান২৪.কমঃ শুক্রবার (২১ জানুয়ারি) দিনগত রাতে শরিফুল রাজ ও পরীমণির হলুদ সন্ধ্যা হয়ে গেল।  ঘরোয়া আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন  হয়।  সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের গায়ে হলুদের ছবি ভেসে বেড়াচ্ছে।

পরীমণি ও রাজের ভাষ্যমতে, তাদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১৭ অক্টোবর। আর  বিয়ের কথা সামনে আনেন ১০ জানুয়ারি। বাবা-মা হচ্ছেন এ খবর দেওয়ার মাধ্যমে তারা যে বিয়ে করেছেন সে খবরও দেন।

সেই পরীমণি ও রাজ আজ আবার বিয়ে করছেন। শুক্রবার দিবাগতর রাতে বেশ ঘটা করেই হলুদ সন্ধ্যা হলো তাদের। আর আজ আনুষ্ঠানিকভাবে হচ্ছে বিয়ে। তাদের হলুদন সন্ধ্যার কিছু ছবি নির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে পোস্ট করেছেন।

শুক্রবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হলো রাজ-পরী দম্পতির গায়ে হলুদের ছবি। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। আরও ছিলেন রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা।

 রাত ১১টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগ মধ্যমে গায়ে হলুদের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন চয়নিকা চৌধুরী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পরী আর রাজ..। শুভকামনা।’

 

Exit mobile version