রাতারাতি সিদ্ধান্ত বদল, বিজেপি ছেড়ে দিলেন ফুটবলার মেহতাব

Mehtab Hossain রাতারাতি ভোলবদল। মেহতাবের দল ছাড়ার সিদ্ধান্ত অনেক জল্পনা উস্কে দিল।—ফাইল চিত্র।

সন্ধান২৪.কম :   পশ্চীম বঙ্গের বিজেপির  রাজনীতিতে পা রাখার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করে  বিজেপি ছেড়ে দিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার মেহতাব হোসেন। ফেসবুকে দীর্ঘ পোস্ট করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি। কারও চাপে নয়, পরিবার-পরিজনের ভাবাবেগকে সম্মান জানাতেই তিনি বিজেপি ছাড়লেন বলে মেহতাব লিখেছেন। তবে অন্য কোনও দলে যোগ তিনি দেননি। জানিয়েছেন, রাজনীতিতেই থাকতে চান না। প্রাক্তন জাতীয় ফুটবলারের এই রাতারাতি সিদ্ধান্ত বদল বিজেপিকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে। তবে মেহতাবকে আক্রমণ না করে নাম না করে তৃণমূলকেই নিশানা করেছে বিজেপি। গত কাল সন্ধানে তার যোগ দেয়ার সংবাদ প্রকাশ করা হয়েছিল।
২১ জুলাই এক দিকে যখন শহিদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল র‌্যালি চলছিল, তখন অন্য দিকে বিজেপির রাজ্য সদর দফতরে পৌঁছে গিয়েছিলেন মোহনবাগান-ইস্টবেঙ্গল কাঁপানো ফুটবলার মেহতাব হোসেন। একে ফুটবলার হিসেবে বেশ জনপ্রিয়, তায় সংখ্যালঘু মুখ। এমন এক জনকে বেছে বেছে একুশে জুলাইতেই নিজেদের দলে সামিল করতে পেরে তৃণমূলকে কিছুটা ধাক্কাই দিয়েছিল বিজেপি।

বুধবার মেহতাব হোসেন ফেসবুকে জানিয়েছেন, কেন তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। কেন ছাড়লেন, তার ব্যাখ্যাও দিয়েছেন। মেহতাব লিখেছেন, ‘‘যে মানুষগুলো আমাকে মেহতাব করে তুলেছিল, সেই মানুষগুলোর পাশে থাকার জন্যই আমার রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছা। মনে হয়েছিল, রাজনীতিতে এলে হয়তো আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারব। সারা পৃথিবীর এই খারাপ সময়ে সামর্থ্য অনুযায়ী বহু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি , তবুও যেন একা পেরে উঠছিলাম না। চারিদিকে ওই অসহায় মুখগুলো আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। চারপাশের সংখ্যাটা রোজ বাড়ছে। তাই হঠাৎ করেই রাজনীতিতে যোগ দিই আমি।’’

মঙ্গলবার রাজ্য বিজেপির সদর দফতরে দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নেওয়ার পরে মেহতাব বলেছিলেন, বিজেপিকে তিনি সাম্প্রদায়িক দল বলে মনে করেন না। অনেকে বিজেপি সম্পর্কে অনেক রকম নেতিবাচক কথা বলেন, কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে কথা বলে তাঁর একেবারেই অন্য রকম অভিজ্ঞতা হয়েছে— এমনই জানিয়েছিলেন মেহতাব।

বিজেপি ছাড়লেও বিজেপির প্রতি তাঁর কোনও ‘ঘৃণা’ নেই— ফেসবুক পোস্টে এমন ইঙ্গিতও দিয়েছেন মেহতাব। অন্য কোনও দলেও যে যোগ দিচ্ছেন না, তা-ও বুঝিয়ে দিয়েছেন তিনি। প্রাক্তন জাতীয় ফুটবলারের কথায়: ‘‘কারও প্রতি কোনও ঘৃণা নেই, রাগ নেই। 

মেহতাবের এই সিদ্ধান্তে অস্বস্তি বাড়লেও বিজেপি নেতৃত্ব কিছুটা রক্ষণাত্মক অবস্থান নিয়েছেন এই বিষয়টিতে। মেহতাবকে দায়ী না করে তৃণমূলকে দায়ী করেছেন আর এক প্রাক্তন ফুটবলার তথা বর্তমানে রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘‘কাউকে চাপ দিয়ে তো আমরা দলে টানিনি। 

Exit mobile version