রুনা লায়লার সুরে হৈমন্তীর গান আসছে

সন্ধান২৪.কম : উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার সুরে হৈমন্তী রক্ষিতের গাওয়া ‘আকাশে মেঘ জমেছে’ শিরোনামের গান আগামী ১০ ডিসেম্বর ডিএমএসের (ধ্রুব মিউজিক স্টেশন) ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে । গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্বারপ্রাপ্ত গীতিকার কবির বকুল এবং সঙ্গীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

এর আগে গেল ১৭ নভেম্বর রুনা লায়লারই জন্মদিনে তারই সুর করা লুইপার গাওয়া ‘এই দেখা শেষ দেখা’ গানটি প্রকাশিত হয়। একে একে আগামীতে আরও প্রকাশ পাবে রুনা লায়লা’র সুরে আঁখি আলমগীর ও তানি লায়লার গান। সবগুলো গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করবেন চন্দন রায় চৌধুরী।

রুনা লায়লা এ প্রসঙ্গে বলেন, ‘হৈমন্তী রক্ষিত, এই প্রজন্মের একজন ভালো শিল্পী। ভীষণ মিষ্টি তার গলা। অনেক ভালো গায়। আমার সুর করা গানে তার গায়কীতে অনেক চমৎকার কাজ আছে। গানের কথা এবং সঙ্গীতায়োজনও চমৎকার হয়েছে। 

 হৈমন্তী রক্ষিত বলেন, ‘কিন্তু ম্যাডামের সুরে গান গাইব এ যেন কল্পনাতেও ছিল না। অবশ্যই ধন্যবাদ শ্রদ্ধেয় ধ্রুব গুহ দাদার প্রতি, কারণ তার ইচ্ছেতে এবং পরবর্তীতে রুনা লায়লা আপার আগ্রহে ‘আকাশে মেঘ জমেছে’ গানে আমার কণ্ঠ দেয়া। রুনা ম্যাডামের সুরে গান গাইতে পেরেছি , এর চেয়ে জীবনে বড় প্রাপ্তি আর কী ই বা হতে পারে। এই প্রাপ্তিই আমার সঙ্গীত জীবনের জন্য অনেক বড় আশীর্বাদ হয়ে রইবে।’

Exit mobile version